উদ্দীপকের ঘটনার সাথে তোমার পঠিত কোন বিষয়ের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে আমার পঠিত “ফ্রান্সে নেপোলিয়নের সংস্কারের” মিল পাওয়া যায়। নেপোলিয়নের সংস্কার ফ্রান্স তথা ইউরোপে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ১৭৯৯ সালে ফ্রান্সের ডাইরেক্টরি শাসনের সময়কালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল,যেখানে শাসক হিসেবে নেপোলিয়ন ছিলেন প্রত্যাশিত। ফ্রান্সে ডাইরেক্টরি শাসন ভেঙে দিয়ে কনসুলেট নামক শাসন প্রবর্তন করেন তিনি। নেপোলিয়ন সেই ব্যক্তি যিনি ফ্রান্সকে নতুনভাবে করতে সক্ষম হলেন। নেপোলিয়ন এর সংস্কারগুলো হল: • কেন্দ্রীয় নীতি:- নেপোলিয়ন তার শাসন সংস্কারের কাজে কিছু দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের মনোনীত করেন।ফ্রান্সকে ৮৩ টি প্রদেশে ভাগ করেন যার ফলে প্রদেশগুলির উপর কেন্দ্রের নিয়ন্ত্রন শিথিল হয়। • অর্থনৈতিক সংস্কারঃ- এটি তার উল্লেখযোগ্য ঘটনা। ফ্রান্সের বিপর্যস্ত অর্থনীতিকে বাঁচাতে নেপোলিয়ন সরকারি ব্যয় কমানোর নির্দেশ দেন, নিয়মিত কর আদায়ের ব্যবস্থা করেন। • আইন সংস্কার:- তার গৌরবজনক সংস্কার হলো আইন সংস্কার তথ্য কোড অব নেপোলিয়ন। • শিক্ষা সংস্কার: সমাজকে চালিত করতে তিনি সুশিক্ষার ব্যবস্থা করেন। ফ্রান্সে শিক্ষা প্রসারের জন্য লিসে বা সরকারি বিদ্যালয়,গ্রামার স্কুল বা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। • জনহিতকর কাজ:- তিনি বেশ কিছু জনহিতকর কাজও করেন। ফ্রান্সের প্রাচীন স্মৃতি সৌধগুলোর সংস্কার করেন। বিশ্ববিদ্যালয়, চিত্রসংগ্রহশালা, জাদুঘর স্থাপন করা হয়। এইসময় তিনি লিজিয়ন অব অনার নামক এক উপাধির প্রবর্তন করেন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পঠিত কোন বিষয়ের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর