তুমি কি মনে কর উল্লিখিত সংস্কারসমূহ উক্ত দেশের শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠায় সহায়ক হয়েছিল?
উত্তর: হ্যা,আমি মনে করি উল্লিখিত সংস্কারসমূহ উক্ত দেশের শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠায় পরিণত করে। • নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সকে শৃঙ্খলায় আবদ্ধ করে শান্তি স্থাপন করেন। তিনি ডাইরেক্টরি শাসন ভেঙে দিয়ে কনসুলেট নামক শাসনব্যবস্থা জারি করেন। যা তৎকালীন টালমাটাল ফ্রান্সের সমাজকে আয়ত্তে নেওয়ার জন্য ছিল খুব গুরুত্বপূর্ণ। • তার নেতৃত্বে ফরাসি সেনাবাহিনী এক দশকের বেশি সময় ধরে সব ইউরোপীয় শক্তির সাথে যুদ্ধে অবতীর্ণ হয় এবং তিনি ইউরোপের অধিকাংশ অঞ্চল আয়ত্তে নিয়ে আসেন। • তিনি তৎকালীন সেনাবাহিনীতে কিছু পরিবর্তন সাধন করেন। মিশরীদের মুখোমুখি সংঘর্ষের উপযোগী সেনাবাহিনী নিয়োগ করেন। যা একটি বিধ্বস্ত দেশের ভিত্তি মজবুত করতে উপযোগী। • ফরাসি বিপ্লবের মূলনীতি সাম্য,মৈত্রী,স্বাধীনতা এর তিনটি নীতিকেই তিনি কার্যকর করেন। ফলে সমাজের শ্রেণী বৈষম্য আর থাকলো না। • সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সংস্কার হলো আইন বিধির সংস্কার। তার উদ্যোগে ফ্রান্সের চারজন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে গঠিত এক কমিশন ৪ বছরের অক্লান্ত পরিশ্রমের ফালে আইনবিধি সংকলন করে। বলা হয়ে থাকে,তার যুদ্ধের চেয়েও তার সংস্কারগুলো ফ্রান্সের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিলো।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উল্লিখিত সংস্কারসমূহ উক্ত দেশের শক্তিশালী ভিত্তি প্র…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর