শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, শুধুমাত্র উক্ত সামাজিক বৈষম্যই বিপ্লবের একমাত্র কারণ? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: না, শুধুমাত্র সামাজিক বৈষম্য ফরাসি বিপ্লবের একমাত্র কারণ ছিল না। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের পিছনে একাধিক কারণ কাজকরেছিল। যেমন- ১. সামাজিক বৈষম্য: বিপ্লব-পূর্ব ফরাসি সমাজ ৩ শ্রেণিতে বিভক্ত ছিল। প্রথম দুই শ্রেণি অর্থাৎ যাজক ও অভিজাতগণ সকল প্রকার সুবিধা ভোগ করলেও তৃতীয় শ্রেণিকে সকল প্রকার করের বোঝা বহন করতে হতো। ২. অর্থনৈতিক সংকট: দীর্ঘদিনের যুদ্ধ ও রাজকীয় অপব্যয়ের কারণে ফ্রান্সে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দেয়। খাদ্য ঘাটতি, মূল্য বৃদ্ধি ও বেকারত্ব মানুষের অসন্তোষ বৃদ্ধি করে। ৩. রাজকীয় স্বৈরতন্ত্র: রাজা ষোড়শ লুইয়ের অপশাসন ও বিলাসিতা জনগণকে ক্ষুব্ধ করে তোলে। ফলে জনগণ বিপ্লবের মাধ্যমে বোরবোঁ রাজবংশের পতন ঘটায়। ৪. দার্শনিকদের অবদান: ভলতেয়ার, মন্টেঙ্কু ও রুশো প্রমুখ দার্শনিকদের চিন্তাধারা ও লেখনী জনগণকে সকল প্রকার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে। ফলে ১৭৮৯ সালে ফ্রান্সে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সামাজিক বৈষম্য ফরাসি বিপ্লবের একটি বড় কারণ হলেও একমাত্র কারণ নয়। বরং অর্থনৈতিক, রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক কারণের সমন্বয়ে ১৭৮৯ সালে ফ্রান্সে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

তুমি কি মনে কর, শুধুমাত্র উক্ত সামাজিক বৈষম্যই বিপ্লবের একমাত্র কার…

উদ্দীপক

'ক' অঞ্চলের সমাজব্যবস্থায় শ্রেণিভেদ ব্যবস্থা প্রচলিত ছিল। এহেন শ্রেণিভেদের কারণে কোনো কোনো শ্রেণি ছিল সুবিধাভোগী, কেউবা ছিল সুবিধাবঞ্চিত। উক্ত সামাজিক বৈষম্য ছাড়া আরও কতিপয় বৈষম্যের প্রভাবে অঞ্চলটিতে একটি বিপ্লব ঘটে। এর মাধ্যমে একটি রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে।

Mymensingh · 2025

উত্তর

'The Persian LettersLetters^{\prime} গ্রন্থের প্রণেতা ফরাসি দার্শনিক মন্টেস্কু।

উত্তর

ফ্রান্সের রাজতান্ত্রিক যুগে এক ধরনের জাতীয় পরিষদ বা অ্যাসেম্বলি ছিল স্টেটস জেনারেল, যেখানে দেশের তিনটি শ্রেণির প্রতিনিধিরা অংশ নিতেন। স্টেটস জেনারেলের মূল উদ্দেশ্য ছিল রাজাকে পরামর্শ দেওয়া এবং নতুন কর অনুমোদন করা। ফরাসি বিপ্লবের প্রাক্কালে দেশে দারুণ অর্থের অভাব দেখা দেয়। এ কারণে রাজা 'স্টেটস জেনারেল' অধিবেশন আহ্বান করতে বাধ্য হন। আর এ অধিবেশনই ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের পথ উন্মুক্ত করে দিয়েছিল।

উত্তর

উদ্দীপকের বর্ণিত সামাজিক বৈষম্য আমার পাঠ্যবইয়ের ফরাসি বিপ্লবের পূর্ববর্তী ফ্রান্সের সামাজিক বৈষম্যের সাথে সাদৃশ্যপূর্ণ। আজ পর্যন্ত পৃথিবীতে যত বিপ্লব সংঘটিত হয়েছে সকল বিপ্লবের পিছনে বিভিন্ন কারণ রয়েছে। সকল বিপ্লব সংগ্রামের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যগুলোকে ধ্বংস করা হয়। আর এসব আন্দোলন বিপ্লবের মূলে থাকে অধিকারহীন সম্প্রদায়। যারা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে বঞ্চিত ও শোষিত হয়। আর এ শোষণের হাত থেকে মুক্তির আশায় তারা সংঘটিত হয়ে বিপ্লবের পথে অনুপ্রাণিত হয়। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সামাজিক ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ দুভাগে বিভক্ত ছিল। যথা- বিশেষ অধিকারপ্রাপ্ত (Privileged) এবং অধিকারহীন (Unprivileged)। অধিকারভুক্তদের অন্তর্ভুক্ত ছিল যাজক ও. অভিজাত সম্প্রদায়। আর অধিকারহীন সম্প্রদায় ছিল বুর্জোয়া, শহরের সাধারণ মানুষ, ভাসমান জনতা বা সাঁকুলেৎ, ধনী কৃষক, বর্গাদার ও খেতমজুর। সেই সমাজে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করত যাজক সম্প্রদায়। গির্জা বা যাজকদের অধিকারে দেশের মোট জমির বিশ ভাগের মালিকানা ছিল। এমনকি এই সম্পদের জন্য তাদের কোনো কর দিতে হতো না। যাজক সম্প্রদায় সামাজিক সুযোগ-সুবিধা ও অর্থনৈতিক দায়িত্ব হতে অব্যাহতি ভোগ করত। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স বিশেষ অধিকারের দেশে পরিণত হয়। যাজক ও অভিজাত শ্রেণির সুবিধা দিতে গিয়ে রাজকর্মচারীরা সর্বদাই বাধাপ্রাপ্ত হতো। তারা দেশের সামরিক ও বেসামরিক চাকরি পাওয়ার একচেটিয়া অধিকার ভোগ করত কিন্তু সরকারকে কোনো কর প্রদান করত না। রাষ্ট্রের সকল কর তৃতীয় সম্প্রদায় তথা অধিকারহীন সম্প্রদায় বহন করত। তৃতীয় সম্প্রদায় সকল প্রকার কর প্রদান করতে গিয়ে ফ্রান্সের শাসনব্যবস্থার ওপর অতিষ্ঠ হয়ে উঠেন। ফলে ১৭৮৯ সালে ফ্রান্সে দেখা দেয় এক নজিরবিহীন বিপ্লব যা ইতিহাসে ফরাসি বিপ্লব নামে পরিচিত।

উত্তর

না, শুধুমাত্র সামাজিক বৈষম্য ফরাসি বিপ্লবের একমাত্র কারণ ছিল না। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের পিছনে একাধিক কারণ কাজকরেছিল। যেমন- ১. সামাজিক বৈষম্য: বিপ্লব-পূর্ব ফরাসি সমাজ ৩ শ্রেণিতে বিভক্ত ছিল। প্রথম দুই শ্রেণি অর্থাৎ যাজক ও অভিজাতগণ সকল প্রকার সুবিধা ভোগ করলেও তৃতীয় শ্রেণিকে সকল প্রকার করের বোঝা বহন করতে হতো। ২. অর্থনৈতিক সংকট: দীর্ঘদিনের যুদ্ধ ও রাজকীয় অপব্যয়ের কারণে ফ্রান্সে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দেয়। খাদ্য ঘাটতি, মূল্য বৃদ্ধি ও বেকারত্ব মানুষের অসন্তোষ বৃদ্ধি করে। ৩. রাজকীয় স্বৈরতন্ত্র: রাজা ষোড়শ লুইয়ের অপশাসন ও বিলাসিতা জনগণকে ক্ষুব্ধ করে তোলে। ফলে জনগণ বিপ্লবের মাধ্যমে বোরবোঁ রাজবংশের পতন ঘটায়। ৪. দার্শনিকদের অবদান: ভলতেয়ার, মন্টেঙ্কু ও রুশো প্রমুখ দার্শনিকদের চিন্তাধারা ও লেখনী জনগণকে সকল প্রকার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে। ফলে ১৭৮৯ সালে ফ্রান্সে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সামাজিক বৈষম্য ফরাসি বিপ্লবের একটি বড় কারণ হলেও একমাত্র কারণ নয়। বরং অর্থনৈতিক, রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক কারণের সমন্বয়ে ১৭৮৯ সালে ফ্রান্সে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।