উদ্দীপকের বিষয়ের সাথে তোমার পাঠ্যবইয়ের অষ্টাদশ শতকের কোন বিপ্লবের বুদ্ধিজীবীদের ভূমিকার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বিষয়ের সাথে আমার পাঠ্যবইয়ের অষ্টাদশ শতকের ফরাসি বিপ্লবের বুদ্ধিজীবীদের ভূমিকার সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে দেখা যায়, ১৯৫০-১৯৬০-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের 'নাগরিক অধিকার আন্দোলনের' পটভূমি সৃষ্টিতে মার্টিন লুথার কিং জুনিয়র, ম্যালকম এক্স, জেমস বাডউইন প্রমুখ বুদ্ধিজীবী শ্রেণি দেশের মানুষের অধিকার আদায়ে অনুপ্রাণিত, করেছিলেন। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকগণ তাদের অধিকার আদায়ের আন্দোলনে অংশগ্রহণ করে এবং শেষপর্যন্ত বর্ণবৈষম্যের অবসান হয় ও নাগরিক অধিকার সম্প্রসারিত হয়। মূলত 'নাগরিক অধিকার আন্দোলনে' বুদ্ধিজীবী শ্রেণির অবদান ছিল অনস্বীকার্য। পাঠ্যবই হতে আমরা জানতে পারি, ফরাসি সমাজে বিপ্লবের বেশ আগে থেকেই জ্ঞানদীপ্ত দার্শনিকদের জ্ঞানচর্চা মধ্যযুগীয় ভাবধারার সীমাবদ্ধতাকে অতিক্রম করে একটি আধুনিক সমাজ গড়ার জন্য মানুষকে উজ্জীবিত করতে থাকে। তাদের চিন্তাধারা ফ্রান্সের সমাজে ব্যাপক প্রভাব ফেলে। তারাই মধ্যযুগীয় রাজতন্ত্র পরিত্যাগ করে আধুনিক সাম্য, মৈত্রী ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে ফরাসি রাষ্ট্রব্যবস্থা গড়ার যুক্তি তুলে ধরেন। দার্শনিক ভলতেয়ার ফরাসি বিপ্লবের প্রাক্কালে গির্জাবিরোধী রচনা লিখে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন তা ফরাসি বিপ্লবী যুগে বেশ বড় ধরনের অবদান রেখেছিল। মূলত দার্শনিক হলেও মন্টেস্কুর সংবিধান এবং রাজনীতি বিষয়ক রচনাবলি সে যুগে পাঠকদের ভীষণভাবে উজ্জীবিত করেছিল। লেখনীর দ্বারা মন্টেঙ্কু ফ্রান্সের জনসাধারণের একটি অংশকে রাজনীতি ও সমাজ সচেতন মানবগোষ্ঠীরূপে গড়ে তুলতে সাহায্য করেছিলেন। এজন্য ১৭৯১ খ্রিষ্টাব্দের ফরাসি বিপ্লব পরবর্তী সংবিধানে তার ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির ব্যবহারিক প্রয়োগ করা হয়। দার্শনিক রুশোকেই মনে করা হয় ফরাসি বিপ্লবের মূল 'কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে ফরাসিদের মনে বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ জাগ্রত করতে সক্ষম হন। রুশো একদিকে রাজার Diving Right Theory-কে চ্যালেঞ্জ করেন, এভাবেই ফরাসি বিপ্লবে দার্শনিকেরা অবদান রেখে গেছেন। অপরদিকে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াবার প্রেরণা' জোগান। রুশো তার সামাজিক চুক্তি মতবাদের মাধ্যমে যে ব্যক্তিস্বাধীনতা, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলেন তা ফরাসি জনগণকে এক বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করে। অতএব, বুদ্ধিজীবীদের ভূমিকার ফলেই ১৭৮৯ সালে ফ্রান্সে ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়ের সাথে তোমার পাঠ্যবইয়ের অষ্টাদশ শতকের কোন বিপ্লবের ব…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর