উক্ত শাসকের আইন সংস্কার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত শাসক তথা নেপোলিয়ন বোনাপার্টের আইন সংস্কারকে বলা হয় 'কোড অফ নেপোলিয়ন'। ফ্রান্সের কনসাল হিসেবে নেপোলিয়নের সর্বশ্রেষ্ঠ কীর্তি হল তার আইন সংস্কার । এর আগে ফ্রান্সে কোনো সুসংবদ্ধ আইন প্রচলিত ছিল না। ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে বহু আইন প্রণীত হয়। পাশাপাশি বুরবোঁ শাসনামলের অসংখ্য আইন তখনও চালু ছিল। নেপোলিয়ন এইসব আইনকে সমন্বিত করে সংকলন করার জন্য বিশিষ্ট আইনজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেন। ঐ বিশেষজ্ঞরা ৮৪ টি অধিবেশনে মিলিত হয়ে আইনের মূল সূত্রগুলোকে লিপিবদ্ধ করেন । নেপোলিয়নের এই আইন সংকলনই নেপোলিয়নের আইনবিধি বা 'কোড নেপোলিয়ন' নামে খ্যাত। নেপোলিয়নের সংকলিত আইনে মোট দ্বারা ছিল ২২৮৭ টি (মতান্বরে ২২৮১টি)। এগুলো ছিল সরল ও স্পষ্ট ভাষায় রচিত। এইসব আইনের বিষয়বস্তুর মধ্যে ছিল– নাগরিকের সমান মর্যাদা ও সুযোগ লাভের অধিকার, সামন্ততন্ত্রের বিলুপ্তি ও সামন্তকর বাতিলকরন, অভিজাত ও যাজকদের বিশেষ অধিকার ও সুযোগ রহিতকরন, বিবাহ আইন মজবুত করন, বিচার ব্যবস্থায় জুরি ব্যবস্থা চালু করেন, পৈতৃক সম্পত্তিতে প্রত্যেক সন্তানকে সমান সুবিধা দান প্রভৃতি। নেপোলিয়ন তার আইনবিধির মাধ্যমে ফরাসি ও রোমান আইনের সমন্বয় করেন। পরে ইউরোপের দেশে এই আইন গৃহীত হয় । উপরের আলোচনার পরিপ্রেক্ষিত বলা যায়, নেপোলিয়নের আইন সংকলন ছিল এক যুগান্তকারী পদক্ষেপ ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত শাসকের আইন সংস্কার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর