নেপোলিয়ন বোনাপার্ট উক্ত সংস্কার কাজসমূহ অর্থাৎ প্রশা-নিক, অর্থনৈতিক, আইন, শিক্ষা, বাণিজ্য ও ধর্ম সংস্কার কাজে সফল হয়েছিলেন।নেপোলিয়ন বোনাপার্ট ১৭৯৯ সালে ফ্রান্সের ক্ষমতা গ্রহণ করেন এবং ১৮০৪ সালে সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ফ্রান্সের প্রাচীন জরাজীর্ণ ঘুনে ধরা সমাজকে নতুন রূপদান করার জন্য বিভিন্ন সংস্কারমূলক কাজে হাত দেন। ফলে অল্প সময়ের মধ্যে ফ্রান্সের জনজীবনে শান্তি শৃঙ্খলা, অর্থনৈতিক সমৃদ্ধি ও নিরাপত্তা ফিরে আসে।নেপোলিয়ন বোনাপার্ট প্রশাসন, অর্থনীতি, আইন, বিচার, শিক্ষা, ধর্ম প্রভৃতি সংস্কার করে ফ্রান্সের যুগোপযোগী ও আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সংস্কার কাজের মধ্যে দিয়ে সমাজকে সংগঠিত করেছিলেন। বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে তিনি ফ্রান্সকে স্বীয় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেছিলেন। তিনি অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে কৃষকদের যেমন অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তা দিয়েছিলেন, তেমনি বুর্জোয়া শ্রেণির কাঙ্খিত সামাজিক সমতা প্রদান করেছিলেন। তিনি তার কোর্ড অব নেপোলিয়ন বা আইনবিধির জন্য বিশেষ খ্যাতি লাভকরেন। তাকে কোর্ড অব নেপোলিয়নের জন্য দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। তিনি আইন সংস্কার করে ফ্রান্সে সাম্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি প্রশাসনিক ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করেছিলেন। যোগ্যতা অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগের ব্যবস্থা করেছিলেন। কর্মচারী নিয়োগের ক্ষেত্রে তিনি স্বজনপ্রীতির উর্ধ্বে ছিলেন। তিনি ব্যবসা-বাণিজ্য, শিল্পকলা ও শিক্ষা সংস্কারে এবং জনহিতকর বা জনকল্যাণকর কাজের মাধ্যমে ফ্রান্সকে তৎকালীন বিশ্বে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিলেন। সংস্কারক হিসেবে তিনি ফ্রান্সের ইতিহাসকে সমৃদ্ধ করেছিলেন।পরিশেষে বলা যায়, নেপোলিয়ন ফ্রান্সের অর্থনৈতিক, প্রশাসনিক, আইন, শিক্ষা, বাণিজ্য ও ধর্ম সংস্কারমূলক কাজ করে সফল হয়েছিলেন এবং এজন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।