শেয়ারFacebookWhatsApp

ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও।

উত্তর: ফরাসি বিপ্লবের নেতৃত্বের ভূমিকায় ছিল তৃতীয় সম্প্রদায়। যাজক ও অভিজাত ব্যতীত আর সবাই তৃতীয় শ্রেণির অন্তর্ভুক্ত ছিল। ফ্রান্সের ধনী বুর্জোয়া থেকে চালচুলোহীন ভবঘুরে সবাই ছিল এ শ্রেণির অন্তর্ভুক্ত। শতকরা হিসেবে ফ্রান্সের মোট জনসংখ্যার ৯৬% ছিল, "এ তৃতীয় শ্রেণির অন্তর্ভুক্ত। ফ্রান্সের তৃতীয় শ্রেণির ওপর অত্যধিক করের বোঝা চাপানো হয়। তাছাড়া তাদের সামাজিক মর্যাদাও তেমন ছিল না। যার ফলে অভিজাত ও যাজকশ্রেণির বিরুদ্ধে ১৭৮৯ সালে ফরাশি বিপ্লব সংঘটিত হয়।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও।

উদ্দীপক

১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির জীবনে একটি অমর অধ্যায়। ভাষা আন্দোলনকে বেগবান ও জনগণকে উদ্বুদ্ধ করতে তমদ্দুন মজলিসের ভূমিকা তাৎপর্যপূর্ণ। বিভিন্ন লেখক বিভিন্ন লেখনীর মাধ্যমে তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন। ভাষা আন্দোলনের মনস্তাত্ত্বিক পটভূমি তৈরিতে তাদের অবদান অনেক।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।

উত্তর

ফরাসি বিপ্লবের নেতৃত্বের ভূমিকায় ছিল তৃতীয় সম্প্রদায়। যাজক ও অভিজাত ব্যতীত আর সবাই তৃতীয় শ্রেণির অন্তর্ভুক্ত ছিল। ফ্রান্সের ধনী বুর্জোয়া থেকে চালচুলোহীন ভবঘুরে সবাই ছিল এ শ্রেণির অন্তর্ভুক্ত। শতকরা হিসেবে ফ্রান্সের মোট জনসংখ্যার ৯৬% ছিল, "এ তৃতীয় শ্রেণির অন্তর্ভুক্ত। ফ্রান্সের তৃতীয় শ্রেণির ওপর অত্যধিক করের বোঝা চাপানো হয়। তাছাড়া তাদের সামাজিক মর্যাদাও তেমন ছিল না। যার ফলে অভিজাত ও যাজকশ্রেণির বিরুদ্ধে ১৭৮৯ সালে ফরাশি বিপ্লব সংঘটিত হয়।

উত্তর

উদ্দীপকের তমদ্দুন মজলিশের ন্যায় ফরাসি বিপ্লবে জনমত সংগঠনে দার্শনিকরা জোরালো ভূমিকা রেখেছেন।উদ্দীপকে দেখা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে বেগবান করতে তমদ্দুন মজলিশের ভূমিকা তাৎপর্যপূর্ণ। বিভিন্ন প্রবন্ধ লেখার মাধ্যমে তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলে ধরে ভাষা আন্দোলনের মনস্তাত্ত্বিক পটভূমি সৃষ্টিতে তাদের অবদান অনস্বীকার্য। তবে পাকিস্তানি শাসকগোষ্ঠীর রাজনৈতিক শোসনও ভাষা আন্দোলনে পরোক্ষ ভূমিকা রেখেছিল। পাঠ্যবই হতে আমরা জানতে পারি, ফরাসি সমাজে বিপ্লবের বেশ আগে থেকেই জ্ঞানদীপ্ত দার্শনিকদের জ্ঞানচর্চা মধ্যযুগীয় ভাবধারার সীমাবদ্ধতাকে অতিক্রম করে একটি আধুনিক সমাজ গড়ার জন্য মানুষকে উজ্জীবিত করতে থাকে। তাদের চিন্তাধারা ফ্রান্সের সমাজে ব্যাপক প্রভাব ফেলে। তারাই মধ্যযুগীয় রাজতন্ত্র পরিত্যাগ করে আধুনিক সাম্য, মৈত্রী ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে ফরাসি রাষ্ট্রব্যবস্থা গড়ার যুক্তি তুলে ধরেন। দার্শনিক ভলতেয়ার ফরাসি বিপ্লবের প্রাক্কালে গির্জাবিরোধী রচনা লিখে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন তা ফরাসি বিপ্লবী যুগে বেশ বড় ধরনের অবদান রেখেছিল। মূলত দার্শনিক হলেও মন্টেস্কুর সংবিধান এবং রাজনীতি বিষয়ক রচনাবলি সে যুগে পাঠকদের ভীষণভাবে উজ্জীবিত করেছিল। লেখনির দ্বারা মন্টেস্কু ফ্রান্সের জনসাধারণের একটি অংশকে রাজনীতি ও সমাজ সচেতন মানবগোষ্ঠীরূপে গড়ে তুলতে সাহায্য করেছিলেন। এজন্য ১৭৯১ খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব পরবর্তী সংবিধানে তার ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির ব্যবহারিক প্রয়োগ করা হয়। দার্শনিক রুশোকেই মনে করা হয় ফরাসি বিপ্লবের মূল কারিগর। তিনি তার লেখনির মাধ্যমে ফরাসিদের মনে বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ জাগ্রত করতে সক্ষম হন। রুশো একদিকে রাজার Diving Right Theory কে চ্যালেঞ্জ করেন। অপরদিকে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াবার প্রেরণা যোগান। রুশো তার সামাজিক চুক্তি মতবাদের মাধ্যমে যে ব্যক্তিস্বাধীনতা, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলেন তা ফরাসি জনগণকে এক বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করে।

উত্তর

ভাষা আন্দোলনের মতো ফরাসি বিপ্লবও আরও ভিন্ন কারণ দ্বারা প্রভাবিত ছিল- উক্তিটি যথার্থ।উদ্দীপকে দেখা যায়, পাকিস্তানি শাসকগোষ্ঠীর অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণও ভাষা আন্দোলনে পরোক্ষ ভূমিকা রেখেছিল। আর পাঠ্যবই হতে আমরা জানতে পারি, বিপ্লব পূর্ব ফ্রান্সের রাজতন্ত্র স্বৈরতান্ত্রিক রূপধারণ করে। রাজতন্ত্র, ধর্মযাজক ও অভিজাত সম্প্রদায়কে হাতে রেখে দেশের আইন প্রণয়ন, প্রশাসন পরিচালনা ও বিচারকার্যে রাজার নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। সেনাবাহিনীর সর্বময় ক্ষমতা রাজার হাতে থাকায় যুদ্ধ ও শান্তি প্রতিষ্ঠা রাজার ইচ্ছা অনিচ্ছার বিষয় হয়ে পড়ে। রাজতন্ত্রের সীমাহীন ক্ষমতার কারণেই ১৬১৪ সাল থেকে ফ্রান্সের স্টেট জেনারেল নামক সর্বোচ্চ প্রতিনিধি পরিষদ অকার্যকর হয়েছিল। প্যারির পার্লামেন্ট এবং রাজকীয় বিচারালয়গুলো স্বৈরাচারী ব্যবস্থার কারণে কোনো স্বাধীন মতামত প্রদান করতে পারত না। রাজার হাতে কেন্দ্রীয় শাসনব্যবস্থা ন্যস্ত থাকায় দেশের স্থানীয় শাসন প্রায় বিলুপ্ত হয়ে পড়ে। সর্বত্রই ব্যক্তিস্বার্থ, স্বেচ্ছাচার, দুর্নীতি ও অমিতব্যয়িতার বিস্তার ঘটার ফলে পুরাতন ব্যবস্থা মানুষের কাছে অসহনীয় হয়ে ওঠে। ফ্রান্সে অর্থনৈতিক সংকট তীব্রতর হতে থাকে। জাতীয় ঋণ কয়েকগুণ বৃদ্ধি পায়। জনগণের নিকট থেকে আদায়কৃত রাজস্বের সবটুকু রাজা নিজের প্রাপ্য বলে মনে করতেন। সামন্ত অভিজাত ও যাজক সম্প্রদায় রাজার পক্ষ থেকে সরাসরি ক্ষমতা হস্তগত করে বংশ কৌলিন্যের জোরে দেশ শাসনের সুবিধা ভোগ করত। এর ফলে শাসনক্ষেত্রে অনাচার দেখা দেয়। এ সময় জনগণের রাজতন্ত্র সম্পর্কে সমালোচনা করার কোনো অধিকারও ছিল না। কেউ রাজ্য শাসন সম্পর্কে সমালোচনা করলে তাকে গ্রেফতার করে বিনা বিচারে অনির্দিষ্ট কালের জন্য বাস্তিল দূর্গে আটকে রাখা হতো। এভাবে রাজতন্ত্রের স্বৈরশাসনে জনজীবন দুর্বিষহ হয়ে পড়ে এবং অধিকারহারা জনতা ফরাসি বিপ্লবের ক্ষেত্র তৈরিতে বিশেষভাবে সচেষ্ট হয়।সুতরাং নিঃসন্দেহে বলা যায়, ভাষা আন্দোলনের মতো ফরাসি বিপ্লবও অন্য কারণ দ্বারা প্রভাবিত ছিল।
HSCHistory 2nd Paperকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।