শেয়ারFacebookWhatsApp

মিত্রশক্তি জোট কী?

উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি, ইতালি ও জাপান মিলে সম্মিলিতভাবে অক্ষশক্তি গঠন করে। এ ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়ন, অভূতপূর্ব মৈত্রী বন্ধনের সৃষ্টি করে। এ বন্ধনকেই বিশ্ব ইতিহাসে মিত্রশক্তি জোট বলে। ফলে যুদ্ধের গতিও পরিবর্তিত হয়। যুদ্ধ চলাকালীন সময় মিত্রশক্তির নেতাদের মধ্যে অনেক সম্মেলন হয়েছিল।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

মিত্রশক্তি জোট কী?

উদ্দীপক

ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকদের মধ্যে লর্ড ডালহৌসি ছিলেন অন্যতম। ভারতে ব্রিটিশ শাসনের ভীত মজবুত করার জন্য তিনি নানা অপকৌশলের আশ্রয় নিয়ে ভারতবাসীর বিরাগবাজন হলেও কিছু ক্ষেত্রে সংস্কার কাজের মাধ্যমে তিনি জননন্দিতও হয়েছিলেন।

বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

'The Persian LettersLetters^{\prime}-গ্রন্থটি ফরাসি দার্শনিক মন্টেস্কুর লেখা।

উত্তর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি, ইতালি ও জাপান মিলে সম্মিলিতভাবে অক্ষশক্তি গঠন করে। এ ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়ন, অভূতপূর্ব মৈত্রী বন্ধনের সৃষ্টি করে। এ বন্ধনকেই বিশ্ব ইতিহাসে মিত্রশক্তি জোট বলে। ফলে যুদ্ধের গতিও পরিবর্তিত হয়। যুদ্ধ চলাকালীন সময় মিত্রশক্তির নেতাদের মধ্যে অনেক সম্মেলন হয়েছিল।

উত্তর

উদ্দীপাকে উল্লেখিত শাসকের সাথে নেপোলিয়ন বোনাপার্টের সাদৃশ্য রয়েছে। নেপোলিয়ন বোনাপার্ট প্রশাসন, অর্থনীতি, আইন, বিচার, শিক্ষা, ধর্ম প্রবৃদ্ধি সংস্কার করে ফ্রান্সের আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সংস্কার কাজের মধ্য দিয়ে তিনি সমাজকে সংগঠিত করেছিলেন । তিনি তার অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে কৃষকদের যেমন অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তা দিয়েছিলেন, তেমনি বুর্জোয়া শ্রেণীতে কাঙ্ক্ষিত সামাজিক সমতা দিয়েছিলেন। এই কারণে তার সংস্কার ফ্রান্সে স্থায়িত্ব পেয়েছিল। সংস্কারক হিসেবে নেপোলিয়ন ফ্রান্সের ইতিহাসকে সমৃদ্ধ করেছিলেন। শাসক সংস্কারের মধ্য দিয়ে তিনি ফ্রান্সকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন। নেপোলিয়ন বোনাপার্টকে তার আইনবিধির জন্য দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। এছাড়া তিনি তার বিখ্যাত আইন সংস্কারের মাধ্যমে ফ্রান্সে সাম্য প্রতিষ্ঠা করেছিলেন। যোগ্যতা অনুযায়ী তিনি সরকারি কর্মচারী নিয়োগের ব্যবস্থা করেছিলেন। নিয়োগের ক্ষেত্রে তিনি জাতি-ধর্ম বিবেচনা করেন নি। তিনি ব্যবসা-বাণিজ্য, শিল্পকলা ও শিক্ষা সংস্কার এবং বিভিন্ন জনহিতকর কাজের মাধ্যমে ফ্রান্সকে তৎকালীন বিশ্বে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। উদ্দীপকে বর্ণিত লর্ড ডালহৌসির ন্যায় নেপোলিয়ন বোনাপার্টও ছিলেন একজন সাম্রাজ্যবাদী শাসক। ডালহৌসি ব্রিটিশ ভারতে শাসনের ভীত মজবুত করার জন্য নানা অপকৌশল প্রয়োগ করে ভারতবাসীর বিরাগভাজন হলেও কিছু ক্ষেত্রে সংস্কার কাজের মাধ্যমে তিনি জননন্দিতও হয়েছিলেন। একইভাবে নেপোলিয়ান ফ্রান্সের অভ্যন্তরীণ এমন কিছু বিষয় সংস্কার করেছিলেন যা যুগ যুগ ধরে চলে আসা রীতির সাথে সাংঘর্ষিক ছিল। ফলে ইতিবাচক হলেও তা দ্বন্দ্ব সংঘাতের জন্ম দেয় এবং তিনি সমালোচিত হন। তবে পরবর্তীতে তিনি নানাবিধ কল্যাণমূলক সংস্কার সাধনের মাধ্যমে জননন্দিত হন। তাই বলা যায়, উদ্দীপকের শাসকের সাথে নেপোলিয়ন বোনাপার্টের মিল রয়েছে।

উত্তর

উক্ত শাসক তথা নেপোলিয়ন বোনাপার্টের আইন সংস্কারকে বলা হয় 'কোড অফ নেপোলিয়ন'। ফ্রান্সের কনসাল হিসেবে নেপোলিয়নের সর্বশ্রেষ্ঠ কীর্তি হল তার আইন সংস্কার । এর আগে ফ্রান্সে কোনো সুসংবদ্ধ আইন প্রচলিত ছিল না। ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে বহু আইন প্রণীত হয়। পাশাপাশি বুরবোঁ শাসনামলের অসংখ্য আইন তখনও চালু ছিল। নেপোলিয়ন এইসব আইনকে সমন্বিত করে সংকলন করার জন্য বিশিষ্ট আইনজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেন। ঐ বিশেষজ্ঞরা ৮৪ টি অধিবেশনে মিলিত হয়ে আইনের মূল সূত্রগুলোকে লিপিবদ্ধ করেন । নেপোলিয়নের এই আইন সংকলনই নেপোলিয়নের আইনবিধি বা 'কোড নেপোলিয়ন' নামে খ্যাত। নেপোলিয়নের সংকলিত আইনে মোট দ্বারা ছিল ২২৮৭ টি (মতান্বরে ২২৮১টি)। এগুলো ছিল সরল ও স্পষ্ট ভাষায় রচিত। এইসব আইনের বিষয়বস্তুর মধ্যে ছিল– নাগরিকের সমান মর্যাদা ও সুযোগ লাভের অধিকার, সামন্ততন্ত্রের বিলুপ্তি ও সামন্তকর বাতিলকরন, অভিজাত ও যাজকদের বিশেষ অধিকার ও সুযোগ রহিতকরন, বিবাহ আইন মজবুত করন, বিচার ব্যবস্থায় জুরি ব্যবস্থা চালু করেন, পৈতৃক সম্পত্তিতে প্রত্যেক সন্তানকে সমান সুবিধা দান প্রভৃতি। নেপোলিয়ন তার আইনবিধির মাধ্যমে ফরাসি ও রোমান আইনের সমন্বয় করেন। পরে ইউরোপের দেশে এই আইন গৃহীত হয় । উপরের আলোচনার পরিপ্রেক্ষিত বলা যায়, নেপোলিয়নের আইন সংকলন ছিল এক যুগান্তকারী পদক্ষেপ ।
HSCHistory 2nd Paperবরিশাল সরকারি মহিলা কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

মিত্রশক্তি জোট কী? | Prosthuti