শেয়ারFacebookWhatsApp

মার্কান্টাইবাদ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর: মার্কান্টাইবাদ বলতে বোঝায় একটি অর্থনৈতিক নীতি ও ব্যবস্থা। যেখানে রাষ্ট্রের সম্পদ ও শক্তি বৃদ্ধির জন্য বাণিজ্যিক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা হয়। এ ব্যবস্থায় রাষ্ট্রীয় সম্পদ বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি ও আমদানি হ্রাস করা হয়। মার্কান্টলিস্টরা বিশ্বাস করতেন যে, একটি দেশের সম্পদ নির্ভর করে তার সোনা ও রুপার মজুদের ওপর। এই নীতি ১৬শ থেকে ১৮শ শতাব্দীতে ইউরোপে. ব্যাপকভাবে প্রচলিত ছিল।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

মার্কান্টাইবাদ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

বাংলাদেশের সর্বদক্ষিণে টেকনাফ বাজারে দূরদূরান্ত থেকে অনেক লোক ক্রয়-বিক্রয় করতে আসে। কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা মালামাল ক্রয়-বিক্রয় ক্ষেত্রে কোনো খাজনা দেয় না। বাজারের সকল সুযোগ-সুবিধা তারা ভোগ করে। অথচ গরিব লোকেরা যদি এক হালি ডিমও নিয়ে আসে তার খাজনা দিতে হয়। ফলে গরিবদের মাঝে অসন্তোষের সৃষ্টি হয়।

নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025

উত্তর

প্রথম বিপ্লবী শাসনতন্ত্র ১৭৯১ সালে ফ্রান্সে গৃহীত হয়।

উত্তর

মার্কান্টাইবাদ বলতে বোঝায় একটি অর্থনৈতিক নীতি ও ব্যবস্থা। যেখানে রাষ্ট্রের সম্পদ ও শক্তি বৃদ্ধির জন্য বাণিজ্যিক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা হয়। এ ব্যবস্থায় রাষ্ট্রীয় সম্পদ বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি ও আমদানি হ্রাস করা হয়। মার্কান্টলিস্টরা বিশ্বাস করতেন যে, একটি দেশের সম্পদ নির্ভর করে তার সোনা ও রুপার মজুদের ওপর। এই নীতি ১৬শ থেকে ১৮শ শতাব্দীতে ইউরোপে. ব্যাপকভাবে প্রচলিত ছিল।

উত্তর

উদ্দীপকের ঘটনাটি অর্থনৈতিক বৈষম্য এবং শোষণের একটি প্রকৃষ্ট উদাহরণ। এটি সমাজবিজ্ঞান ও অর্থনীতির 'শ্রেণিবৈষম্য' বা 'শোষণমূলক অর্থনীতি' বিষয়ের সাথে সম্পর্কিত। এটি ফরাসি বিপ্লবের অর্থনৈতিক বৈষম্যের সাথে মিল রয়েছে। উদ্দীপকের টেকনাফ বাজারের প্রভাবশালীরা বিনা খরচে সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করছে। অথচ গরিব মানুষের সামান্য পণ্য বিক্রিতেও খাজনা দিতে হচ্ছে। প্রভাবশালীরা ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো প্রকার খাজনা দিতে হতো না। কিন্তু গরিবরা এক হালি ডিম বিক্রয় করে তারও খাজনা দিতে হতো। এটি স্পষ্টভাবে অর্থনৈতিক বৈষম্যের ইঙ্গিত দেয়। যেখানে ধনী ও ক্ষমতাবানরা এর সুবিধা ভোগ করে আর গরিবরা শোষিত হয়। এতে গরিবরা শোষণ বঞ্চনার মধ্য দিয়ে যেতে যেতে একসময় তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অন্যদিকে, আমার পাঠ্যবইয়ে দেখা যায় ফরাসি বিপ্লবের অন্যতম কারণ ছিল অর্থনৈতিক বৈষম্য ও উচ্চবিত্তদের করমুক্ত সুবিধা ভোগ করা। দেখা যেত সমাজের তৃতীয় শ্রেণির ব্যক্তিদের ওপর বিভিন্ন ধরনের কর আরোপ করে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। তাদের কাছে আন্তঃপ্রাদেশিক শুল্ক ও বাণিজ্য শুল্ক আদায় করা হতো। কৃষকদের কয়েক ধরনের কর প্রদান করা হতো- সম্পত্তি কর, ভূমি কর, লবণ কর, তামাক ও মদের ওপর কর আরোপ করে তাদের কাছে, খাজনা বা কর আদায় করত। কিন্তু সমাজের উচ্চ শ্রেণির কাউকে এই কর প্রদান করতে হতো না। তারা সবধরনের সুযোগ নিয়ে থাকত। ফলে এই তৃতীয় শ্রেণির লোকজন এই বৈষম্য ও শোষণের বিরুদ্ধে আন্দোলন করে যা ফরাসি বিপ্লব নামে পরিচিত।তাই বলতে পারি, উদ্দীপকের গরিব লোকদের অসন্তোষ পাঠ্যবইয়ের ফরাসি বিপ্লবের অর্থনৈতিক বৈষম্যের সঙ্গে সংগতিপূর্ণ।

উত্তর

আমি মনে করি, অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক অন্যায় একটি আন্দোলন সংঘটিত হওয়ার অন্যতম প্রধান কারণ।ইতিহাসের বিভিন্ন বাঁকে বাঁকে দেখা যায় যে, একটি আন্দোলন সংঘটিত হচ্ছে আর যেখানে অর্থনৈতিক, সামাজিক বৈষম্য নেই তা কখনো হয় না। এই আন্দোলনে দেখা যায় যে, অর্থনৈতিক বৈষম্যই অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। শোষিত শ্রেণি তার শোষণের বিরুদ্ধে একসময় অসন্তোষ থেকে আন্দোলনে নেমে পড়ে তার প্রতি বৈষম্যের বিরুদ্ধে। আমরা দেখতে পাই পাঠ্যবইয়ে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক বৈষম্য। উচ্চবিত্তরা বিশেষ সুবিধা ভোগ করত। তারা গরিবদের ওপর বিভিন্ন ধরনের করের বোঝা চাপিয়ে দেয়। এই কর আদায়ে তারা অনেক সময় নির্যাতন করত। ফলে কৃষকশ্রেণি একসময় একত্রিত হয়। তারপর তারা তাদের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে থাকে। একসময় তাড়া বাস্তিল দূর্গের পতন ঘটান। অন্যদিকে, আমরা উদ্দীপকে দেখতে পাই যে, বিত্তশালী, প্রভাবশালীরা গরিবদের নিকট সবধরনের ক্রয়-বিক্রয়ের জন্য খাজনা আদায় করছে। তাদের শোষণ করেছে। এই থেকে তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাই দেখা যায় যে, তাদের প্রতি অর্থনৈতিক বৈষম্য সংঘটিত করে সামাজিক অন্যায় করা হচ্ছে। তাই তারা আন্দোলন করে।সুতরাং আমরা বলতে পারি যে, অর্থনৈতিক বৈষম্যই উক্ত আন্দোলন তথা ফরাসি বিপ্লব সংঘটিত হওয়ার পিছনে মুখ্য কারণ ছিল।
HSCHistory 2nd Paperনিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।