"বিশ বছর আগে অর্থাৎ যখন আরশি নগর গ্রামের আসিফ জামান একজন অতি সাধারণ কৃষক ছিলেন তখন উক্ত গ্রামের মানুষের জীবনব্যবস্থায় এক ধরনের অসচ্ছলতা বিরাজ করত" উক্তিটি যথার্থ।
গ্রামের অর্থনৈতিক অবস্থা খুব শোচনীয় ছিল। গ্রামের বেশিরভাগ লোক কৃষিকাজ করত এবং অধিকাংশ কৃষক অসচ্ছল জীবনযাপন করত। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় কৃষিজ দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া সম্ভব হতো না। আবহাওয়া খারাপ থাকলে কিংবা পোকামাকড়ের প্রকোপে ফসলহানি হলে কৃষকদের বেঁচে থাকা কঠিন হতো। দুর্ভিক্ষ, অনাহার ও অর্ধাহার লেগেই থাকত। কৃষিজ দ্রব্য বিক্রি করে এবং কৃষিকাজের পারিশ্রমিক হতে যা পেত তা সংসারের জন্য ব্যয় করে জীবন অতিবাহিত করত সাধারণ জনগণ। মানুষের পেশার মধ্যে কোন বৈচিত্র্য ছিল না। একঘেঁয়ে পরিবেশে সাধারণ জনগণকে বসবাস করতে হতো। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় বাইরের জগতের সাথে যোগাযোগ করা সহজ ছিল না। মানুষ প্রকৃতির নিকট ছিল অসহায়। প্রকৃতির ওপর নির্ভরশীল কৃষি ব্যবস্থায় যদি কোনো দুর্যোগ আঘাত হানত তবে সম্পূর্ণ জীবন ব্যবস্থাই লণ্ডভণ্ড হয়ে যেত। আরশি নগর গ্রামের বিশ বছর পূর্বের এ অবস্থা আমাদেরকে মনে করিয়ে দেয় শিল্প বিপ্লব পূর্ব ইউরোপীয় দেশসমূহের কথা। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, রাশিয়া প্রভৃতি দেশে শিল্প। বিপ্লব পূর্বকালীন সময়ের সমাজব্যবস্থাও অনুরূপ ছিল। কৃষিভিত্তিক সমাজব্যবস্থায় অবকাঠামো বলতে যা বোঝায় তা কিছুই থাকে না। অনুন্নত অবকাঠামো ও বিপর্যন্ত যোগাযোগ ব্যবস্থার দরুন মানুষ স্থবির থাকতে বাধ্য হতো। আরশি নগর গ্রামটিও বিশ বছর আগে একইরূপ ছিল। কিন্তু বর্তমানে সে অবস্থা আর নেই।