শেয়ারFacebookWhatsApp

শিল্প বিপ্লব-পূর্ববর্তী ইংল্যান্ডের সামাজিক অবস্থা ব্যাখ্যা কর।

উত্তর: শিল্প বিপ্লবের পূর্বে ব্রিটেনের সমাজ ছিল সামন্তবাদী। সতের শতকের প্রথমভাগে দেশের পাঁচ ভাগের চার ভাগ মানুষই গ্রামাঞ্চলে বসবাস করত। কৃষিই ছিল তাদের জীবিকার প্রধান উপায়। এছাড়া বাড়িতে তাঁতের কাজ, পরিজনসহ ভেড়ার চাষ ও লোম সংগ্রহ, শীত নিবারণের পোশাক তৈরি ইত্যাদি কাজে অনেকেই জড়িত ছিল। দেশের বেশিরভাগ জমির কর্তৃত্ব করতেন মাত্র কয়েক হাজার জমিদার। জমির এক অংশ থাকত স্বাধীন কৃষকদের হাতে, বাকি অংশ ভূমিদাসদের দিয়ে চাষ করানো হতো।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

শিল্প বিপ্লব-পূর্ববর্তী ইংল্যান্ডের সামাজিক অবস্থা ব্যাখ্যা কর।

উদ্দীপক

লোকমান সাহেবের দেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর তুলা উৎপাদিত হতো। এ তুলার ওপর ভিত্তি করে তার দেশে প্রচুর পরিমাণ বস্তুশিল্প গড়ে ওঠে। তবে পর্যাপ্ত দক্ষ শ্রমিক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্রযুক্তির অভাবে অল্পদিনের মধ্যেই এ শিল্পে ধস নামতে শুরু করে।

উত্তর

ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে শেষ ভাগে।

উত্তর

শিল্প বিপ্লবের পূর্বে ব্রিটেনের সমাজ ছিল সামন্তবাদী। সতের শতকের প্রথমভাগে দেশের পাঁচ ভাগের চার ভাগ মানুষই গ্রামাঞ্চলে বসবাস করত। কৃষিই ছিল তাদের জীবিকার প্রধান উপায়। এছাড়া বাড়িতে তাঁতের কাজ, পরিজনসহ ভেড়ার চাষ ও লোম সংগ্রহ, শীত নিবারণের পোশাক তৈরি ইত্যাদি কাজে অনেকেই জড়িত ছিল। দেশের বেশিরভাগ জমির কর্তৃত্ব করতেন মাত্র কয়েক হাজার জমিদার। জমির এক অংশ থাকত স্বাধীন কৃষকদের হাতে, বাকি অংশ ভূমিদাসদের দিয়ে চাষ করানো হতো।

উত্তর

লোকমান সাহেবের দেশের বস্ত্র শিল্প গড়ে ওঠার সাথে ইংল্যান্ডের বস্ত্র শিল্প গড়ে ওঠার সাদৃশ্য লক্ষ করা যায়। উদ্দীপকের আলোচনায় বলা যায়, লোকমান সাহেবের দেশে প্রচুর তুলা উৎপাদিত হতো। এ তুলার ওপর ভিত্তি করে দেশে প্রচুর পরিমাণ বস্ত্রশিল্প গড়ে ওঠে। তবে পর্যাপ্ত দক্ষ শ্রমিক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্রযুক্তির অভাবে অল্পদিনের মধ্যেই এ শিল্প মার খেতে শুরু করে। লোকমান সাহেবের দেশের বস্ত্রশিল্প গড়ে ওঠার এ ঘটনার সাথে ইংল্যান্ডের বস্ত্রশিল্প গড়ে ওঠার সাদৃশ্য লক্ষ করা যায়। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটে বস্ত্র খাতে। ইংল্যান্ডে আবহাওয়াগত কারণে বস্ত্র উৎপাদনের ব্যাপক তাগিদ ছিল। তাই সুতাকাটা ও বয়নের জন্য প্রথম যন্ত্রের ব্যবহার ঘটে। একটির পর একটি আবিষ্কার অল্পদিনের মধ্যেই বস্ত্রশিল্পে যথার্থ বিপ্লব ঘটাতে থাকে। শুধু যন্ত্রের আবিষ্কারই নয়, উৎপাদনে তা প্রয়োগের ফলে কারখানার প্রসার ঘটে বেশ দ্রুত। ইংল্যান্ডে অসংখ্য শ্রমিক বিভিন্ন কারখানায় যুক্ত হয়। এতে উৎপাদন বৃদ্ধি পাবার ফলে কারখানাগুলো দেশীয় চাহিদা পূরণ করে। অতিরিক্ত পণ্য বিদেশে রপ্তানি করতেও সক্ষম হয়। উপরিউক্ত আলোচনায় দেখা যায়, লোকমান সাহেবের দেশ ও ইংল্যান্ডের বস্ত্র শিল্পের উদ্ভব একই প্রক্রিয়ায় ঘটে। সুতরাং বলা যায়, লোকমান সাহেবের দেশে বস্ত্রশিল্প গড়ে ওঠার সাথে ইংল্যান্ডের বস্ত্রশিল্প গড়ে ওঠার সাদৃশ্য লক্ষণীয়।

উত্তর

উদ্দীপকের লোকমান সাহেবের দেশের বস্ত্রশিল্প গড়ে ওঠার সাথে ইংল্যান্ডের বস্ত্রশিল্প গড়ে ওঠার সাদৃশ্য লক্ষ করা যায়। তবে সাদৃশ্য থাকলেও দুই দেশের বস্ত্রশিল্পের ভবিষ্যতের মধ্যে বৈপরীত্য আছে। দক্ষ শ্রমিক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্রযুক্তির অভাবে লোকমান সাহে বের দেশের বস্ত্রশিল্প অল্পদিনের মধ্যে মার খেলেও ইংল্যান্ডের বস্ত্রশিল্প এক উজ্জ্বল ভবিষ্যতের সন্ধান পায়। বস্ত্র খাতেই ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটে। ইংল্যান্ডে আবহাওয়াগত কারণে বস্তু উৎপাদনের ব্যাপক তাগিদ ছিল। তাই সূতাকাটা ও বয়নের জন্য প্রথম। যন্ত্রের ব্যবহার ঘটে। একটির পর একটি আবিষ্কার অল্পদিনের মধ্যেই বস্তুপিয়ে যথার্থ বিপ্লব ঘটাতে থাকে। ১৭৩৩ সালে জন কে কর্তৃক 'উড়ন্ত মাকু' আবিষ্কার, ১৭৬৪ সালে জেমস হারগ্রিভস কর্তৃক 'সুতাকাটা জেনি' আবিষ্কার, ১৭৬৮ সালে রিচার্ড আর্করাইট কর্তৃক 'ওয়াটার ফ্রেম' আবিষ্কার এবং এডমান্ড কাটরাইটের 'পাওয়ার লুম' আবিষ্কার বয়ন শিল্পে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। শুধু যন্ত্রের আবিষ্কারই নয়, উৎপাদনে তা প্রয়োগের ফলে কারখানার প্রসার ঘটে বেশ দ্রুত। তাছাড়া মাত্র ৩৫ বছরের মধ্যে ইংল্যান্ড ও স্কটল্যান্ডে ১০ লাখ পাওয়ার লুমে ৯৩ লাখ ৩০ হাজারটি সুতা কাটার মাকু যুক্ত হওয়ায় কাঁচামাল উৎপাদনে শ্রমশক্তির ওপর চাপ ব্যাপকভাবে হ্রাস পায়। ফলে ১৮৩০ সালের মধ্যে ব্রিটেনের কাঁচা তুলার আমদানি আটগুণ বৃদ্ধি পায় এবং পরিশোধিত তুলার রপ্তানি দ্বিগুণ বৃদ্ধি পায়। তাই এ কথা নির্দ্বিধায় বলা যায়, লোকমান সাহেবের দেশের বস্ত্রশিল্প গড়ে ওঠার সাথে ইংল্যান্ডের বস্ত্রশিল্প গড়ে ওঠার "সাদৃশ্য থাকলেও দু দেশের বস্ত্রশিল্পের ভবিষ্যতের মধ্যে বৈপরীত্য আছে।"
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।