শেয়ারFacebookWhatsApp

শিল্প বিপ্লবের উদ্ভব ব্যাখ্যা কর।

উত্তর: অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে শেষ ভাগে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের উদ্ভব ঘটে। ছোট ছোট বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কারের মাধ্যমে শিল্প বিপ্লবের যাত্রা শুরু হয়। অষ্টাদশ শতকে উপনিবেশ ও সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে ব্যবসায় বাণিজ্যের প্রসার হয় এবং উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। এ চাহিদা পূরণের জন্য অধিক পরিমাণ পণ্য উৎপাদনের উপায় উদ্ভাবনের প্রয়োজন দেখা দেয়। এ তাগিদেই বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার হয় এবং শিল্প বিপ্লবের সূচনা ঘটে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

শিল্প বিপ্লবের উদ্ভব ব্যাখ্যা কর।

উদ্দীপক

উনিশ শতকের কথা। মি. জ্যাকসনের দেশে তখন চরম দারিদ্র্য বিরাজ করছিল। মানুষের মাথাপিছু আয় খুব কম ছিল। তখনকার জীবনব্যবস্থায় এক ধরনের স্থবিরতা বিরাজ করছিল। দারিদ্র্য ছিল। মানুষের সঙ্গী। কৃষি থেকে শিল্পপ্রধান অর্থনীতিতে রূপান্তরিত হয়। ফলে জীবনাচরণের সাথে সাথে মানুষের চেতনাবোধেরও পরিবর্তন ঘটে।

উত্তর

১৭৬০ সালকে শিল্প বিপ্লব শুরুর সময় বলা হয়।

উত্তর

অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে শেষ ভাগে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের উদ্ভব ঘটে। ছোট ছোট বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কারের মাধ্যমে শিল্প বিপ্লবের যাত্রা শুরু হয়। অষ্টাদশ শতকে উপনিবেশ ও সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে ব্যবসায় বাণিজ্যের প্রসার হয় এবং উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। এ চাহিদা পূরণের জন্য অধিক পরিমাণ পণ্য উৎপাদনের উপায় উদ্ভাবনের প্রয়োজন দেখা দেয়। এ তাগিদেই বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার হয় এবং শিল্প বিপ্লবের সূচনা ঘটে।

উত্তর

উদ্দীপকে ইউরোপ মহাদেশের একটি অন্যতম দেশ জার্মানির শিল্প বিপ্লবকে ইঙ্গিত করা হয়েছে। ব্রিটেনে যখন শিল্প বিপ্লব ঘটেছে তখন জার্মানি ছিল ৩৮টি রাজ্যে বিভক্ত সমস্যাসংকুল এক দেশ। জার্মানির পূর্ব সীমান্তের সাইলেশিয়ায় ছিল প্রধান কয়লা খনিগুলো এবং পশ্চিম সীমান্তে ছিল লৌহ খনিগুলো। কয়লাকে লৌহ অঞ্চলে পরিবহণের ব্যবস্থা ছিল না। কোনো উপনিবেশ না থাকায় এবং কৃষিনির্ভর হওয়ায় জার্মানির মূলধন সংকট ছিল প্রকট। ফলে দেশের মাথাপিছু আয়ও কম ছিল। ১৮৪৮ সালের পর জার্মানিতে অর্থনৈতিক রূপান্তর অত্যন্ত দ্রুতগতিতে হতে থাকে। ১৮৭০ থেকে ১৯১৪ খ্রিষ্টাব্দের মধ্যে জার্মানি একটি কৃষিভিত্তিক রাষ্ট্র থেকে শিল্পায়িত বাণিজ্যিক রাষ্ট্রে পরিণত হয়। মাত্র এক শতকের মধ্যেই জার্মানি ব্যবসায় বাণিজ্য, শিল্প ও সামরিক শক্তিতে ব্রিটেন ও ফ্রান্সের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে।। সুতরাং বলা যায়, উদ্দীপকের মি. জ্যাকসনের দেশের বর্ণনার সাথে জার্মানির শিল্প বিপ্লব সাদৃশ্যপূর্ণ।

উত্তর

শিল্প বিপ্লব উক্ত দেশকে তথা জার্মানিকে নতুন স্তরে উন্নীত করে। উক্তিটি যথার্থ। ১৮৪৮ সালের পর জার্মানিতে অর্থনৈতিক রূপান্তর অত্যন্ত দ্রুতগতিতে হতে থাকে। ১৮৭০ থেকে ১৯১৪ খ্রিস্টাব্দের মধ্যে জার্মানি একটি কৃষিভিত্তিক রাষ্ট্র থেকে শিল্পায়িত বাণিজ্যিক রাষ্ট্রে পরিণত হয়। শিল্প বিপ্লব জার্মানিকে এক নতুন স্তরে উন্নীত করে। জার্মান শিল্প বিপ্লবের মূল হোতা হচ্ছে জার্মান রেলপথ। ১৮৫০ সালে জার্মানিতে ৩০০০ মাইল রেলপথ স্থাপিত হয়, যা জার্মানির দুর্গম ও সম্পদশালী অঞ্চলগুলোকে যুক্ত করে। প্রযুক্তিতে পিছিয়ে থাকার কারণে প্রথমে জার্মানি ব্রিটেন থেকে প্রকৌশল যন্ত্রপাতি আমদানি করে। শীঘ্রই তারা এগুলোর পরিচালনা ও উন্নয়নে দক্ষ হয়ে ওঠে। ১৮৭০ সালে জার্মানির ঐক্য সাধিত হলে এবং ফ্রান্সের নিকট থেকে খনিসমৃদ্ধ আলসেস ও লোরেন অঞ্চল হস্তগত হলে জার্মানি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গঠন করে ব্যাপকভাবে শিল্পায়নের দিকে এগিয়ে যায়। জার্মানিতে বড় শিল্পের খাত হিসেবে রেলপথ, বাণিজ্য, শহর এবং সমরাস্ত্রের উল্লেখযোগ্য সংখ্যক কারখানা প্রতিষ্ঠা করা হয়। ১৮৯০-১৯০২ সালের মধ্যে বিদ্যুৎ শিল্প জার্মানিকে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করায়। মাত্র এক শতকের মধ্যেই জার্মানি ব্যবসায়। বাণিজ্য, শিল্প ও সামরিক শক্তিতে ব্রিটেন ও ফ্রান্সের প্রবল প্রতিদ্বন্দ্বী। হয়ে ওঠে। শিল্প বিপ্লব জার্মানগণকে একটি স্বতন্ত্র জাতীয়তাবোধ ও চেতনাসম্পন্ন শক্তিশালী জাতিতে পরিণত করে। এজন্যই বলা হয়, শিল্প বিপ্লব জার্মানিকে এক নতুন স্তরে উন্নীত করে।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।