রাশিয়ায় শিল্প বিপ্লব দেরিতে ঘটার কারণ সংক্ষেপে লেখ।
উত্তর: রাশিয়ায় শিল্প বিপ্লব দেরিতে সংঘটিত হওয়ার কারণ হিসেবে তৎকালীন সামন্ততান্ত্রিক সমাজব্যবস্থা, সার্ফপ্রথা ও সরকারের রক্ষণশীল নীতিকে দায়ী করা যেতে পারে। ওইসময় রাশিয়ায় অধিকাংশ মানুষ ভূমিদাসের জীবন অতিবাহিত করত। এদের কোনো ব্যক্তিস্বাধীনতা ছিল না। অন্যদিকে, সরকারও ভারী কোনো শিল্প গঠনে অনীহা প্রকাশ করায় রাশিয়ায় শিল্প বিপ্লব ঘটেনি। রাশিয়ায় ৮০ শতাংশ মানুষ কৃষিজীবী হওয়ায় নিরক্ষরতার হারও বেশি ছিল। এসময় মানুষের হাতেও কোনো অর্থ উদ্বৃত্ত থাকত না যে তা দিয়ে সে উদ্যোগী হয়ে শিল্পকারখানা তৈরি করবে। মূলত এসব কারণেই রাশিয়ায় শিল্প বিপ্লব দেরিতে সংঘটিত হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
রাশিয়ায় শিল্প বিপ্লব দেরিতে ঘটার কারণ সংক্ষেপে লেখ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর