"ইংল্যান্ডের কৃষিবিপ্লবই শিল্পবিপ্লবকে ত্বরান্বিত করে"- ব্যাখ্যা কর।
উত্তর: ইংল্যান্ডে কৃষি বিপ্লবের ফলে কৃষির উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। ফলে শ্রমিকদের কম মূল্যে খাদ্য সরবরাহ করা সম্ভব হয়। কৃষিতে খাদ্য উৎপাদন বেশি হওয়ায় গ্রাম থেকে শহরে আসা শ্রমিকদের খাদ্য সরবরাহে তেমন কোনো সমস্যা দেখা যায়নি। তাছাড়া উৎপাদন বৃদ্ধি পাবার ফলে কৃষকেরাও অল্প সময়ের মধ্যেই সচ্ছল হয়ে ওঠে এবং শিল্পপণ্য কিনতে সক্ষম হয়। এর ফলে দেশের মধ্যেই শিল্পের বাজার সৃষ্টি হয়। তাই বলা যায়, ইংল্যান্ডে কৃষি বিপ্লবই শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
"ইংল্যান্ডের কৃষিবিপ্লবই শিল্পবিপ্লবকে ত্বরান্বিত করে"- ব্যাখ্যা কর।
উত্তর