শেয়ারFacebookWhatsApp

শিল্প বিপ্লব কোথায় হয়েছিল?

উত্তর: প্রথমে ইংল্যান্ডে এবং পরে ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লব হয়েছিল।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

শিল্প বিপ্লব কোথায় হয়েছিল?

উদ্দীপক

জারিন নূদার টেলিভিশনে একটি চ্যানেলে ইউরোপের একটি দেশের মানুষের জীবনযাত্রা অবলোকন করছে। চ্যানেলে যে সমাজব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করছে তাতে দেখা যায় অনেক সংখ্যক মানুষ বৃহৎ কারখানায় কাপড় তৈরি করছে। সে দেশের। উৎপাদন ব্যবস্থায় একদিনে অনেক পণ্য উৎপাদন করে তা বিশ্বের। বিভিন্ন দেশে জাহাজের মাধ্যমে বিক্রির জন্য প্রেরণ করছে। কারখানায় উৎপাদিত পণ্য বিক্রয় করে একশ্রেণির মানুষ রাতারাতি। পুঁজিপতিতে রূপান্তরিত হচ্ছে এবং তারাই এখন দেশের আইনসভার সদস্য, রাজনৈতিক ব্যবস্থার নিয়ন্ত্রক। সমগ্র বিশ্বে তাদের এখন। একচেটিয়া প্রভাব।

উত্তর

প্রথমে ইংল্যান্ডে এবং পরে ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লব হয়েছিল।

উত্তর

অর্থনীতি, শিল্প, রাজনীতি ও সাংস্কৃতিক ক্ষেত্রে যখন রাতারাতি আমূল পরিবর্তন ঘটে তখন তাকে বলা হয় বিপ্লব। অষ্টাদশ শতাব্দীর শেষদিকে ইংল্যান্ডে যন্ত্রকৌশলের ব্যাপক ব্যবহার এবং পুঁজিবাদী অর্থনীতি বিকাশের ফলে কুটির শিল্পের পরিবর্তে কারখানায় ব্যাপক হারে শিল্পপণ্য উৎপাদন শুরু হয় যা ইংল্যান্ডকে বিশ্বের পণ্য উৎপাদনের কারখানায় পরিণত করে। ইংল্যান্ডের শিল্পক্ষেত্রে এ অপ্রত্যাশিত বৈপ্লবিক পরিবর্তনই ইতিহাসে শিল্প বিপ্লব নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সমাজব্যবস্থার সাথে শিল্প বিপ্লব পরবর্তী ইংল্যান্ডের সমাজব্যবস্থার সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে জারিন নূদার টেলিভিশনে একটি চ্যানেলে ইউরোপের মানুষের জীবনযাত্রা অবলোকন করছে। চ্যানেলে যে সমাজব্যবস্থা সম্পর্কে কাহিনী চিত্রায়ন করা হয়েছে তাতে দেখা যায় অনেক সংখ্যক মানুষ বৃহৎ কারখানায় কাপড় তৈরি করছে। তাদের উৎপাদন ব্যবস্থা একদিকে অনেক পণ্য উৎপাদন করে তা বিশ্বের বিভিন্ন দেশে জাহাজের মাধ্যমে বিক্রির জন্য প্রেরণ করছে। কারখানায় উৎপাদিত পণ্য বিক্রয় করে একশ্রেণির মানুষ রাতারাতি পুঁজিপতিতে রূপান্তরিত হচ্ছে, তারাই এখন দেশের আইনসভার সদস্য, রাজনৈতিক ব্যবস্থার নিয়ন্ত্রক। সমগ্র বিশ্বে তাদের এখন একচেটিয়া প্রভাব। উদ্দীপকে উল্লিখিত সমাজব্যবস্থার সাথে পাঠ্যবইয়ে আলোচিত ইংল্যান্ডের শিল্প বিপ্লব পরবর্তী সমাজব্যবস্থার মিল রয়েছে। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে শিল্পপতি ও কারখানার মালিকগণ প্রচুর সম্পদ ও অর্থের মালিক হন। সমাজে বুর্জোয়া ও শ্রমিক-কারিগর শ্রেণিরও অভ্যুদয় ঘটতে থাকে। রাজনৈতিক ক্ষমতা শিল্প, পুঁজিপতি ও বণিকদের হাতে চলে যেতে থাকে।

উত্তর

উদ্দীপকে ইংল্যান্ডের শিল্প বিপ্লবকালীন সময়ে একশ্রেণির মানুষ উৎপাদিত শিল্পপণ্য বিক্রি করে দ্রুত সময়ের মধ্যে উন্নয়ন ঘটানো স্থাপিত বিষয়টি উপস্থাপিত হয়েছে। আমি এ বিষয়টিকে ইতিবাচক পরিবর্তন হিসেবে বিবেচনা করি। শিল্প বিপ্লব ইংল্যান্ডের অর্থনৈতিক ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনে। শিল্প বিপ্লবের ফলে অল্প সময়ের মধ্যেই ইংল্যান্ডে ক্ষুদ্র ও বৃহৎ কারখানা গড়ে ওঠে। যে স্থানে কারখানা স্থাপিত হয় সেখানে নতুন নতুন শহর গড়ে উঠতে থাকে। গ্রাম থেকে লোকজন কাজের জন্য ছুটে আসে এবং ওই স্থান জনবহুল শহরে পরিণত হয়। এভাবে ইংল্যান্ড শিল্পপ্রধান দেশে পরিণত হতে থাকে। এতে ভূস্বামীদের অবস্থার পরিবর্তন ঘটতে থাকে। আবির্ভাব ঘটে পুঁজিপতিশ্রেণির। কিন্তু পুঁজিপতিশ্রেণি শ্রমিকশ্রেণিকে নানাভাবে শোষণ করতে থাকে। শ্রমিকদের ঠকিয়ে পুঁজিপতিরা প্রচুর ধনসম্পদের মালিক হন। কিন্তু শ্রমিকদের সামাজিক জীবনে নেমে আসে অশান্তি। এ পুঁজিপতিশ্রেণি অর্থনীতি ও সমাজ ছাড়িয়ে রাজনীতিতেও প্রভাব বিস্তার করে। রাজনৈতিক ক্ষমতা ক্রমশ পুঁজিপতি ও বণিকদের হাতে চলে যেতে থাকে। কারখানায় অনেক শ্রমিক নিযুক্ত হওয়ার ফলে মালিকদের সাথে পারিশ্রমিক, আবাসন সমস্যা নিয়ে যে দ্বন্দ্বের সৃষ্টি হয় তার ফলশ্রুতিতে গড়ে ওঠে বিভিন্ন ট্রেড ইউনিয়ন। জীবন-জীবিকার তীব্র সংকট শ্রমিকদেরকে রাজনীতি সচেতন করে তোলে। শ্রমিকশ্রেণির মধ্যে সামাজিক বৈষম্য দূরীকরণে সমাজতন্ত্রের ভাবধারা বিস্তার লাভ করে। মজুরি নির্ধারণ ও বৃদ্ধিসহ বিভিন্ন দাবিদাওয়ার আন্দোলন, নির্বাচন প্রথার সংস্কারের আন্দোলন, কমন্স সভা সংস্কারের আন্দোলন, সর্বজনীন ভোটাধিকারের আন্দোলন, জাতীয়তাবাদ, উদার গণতন্ত্র ও সমাজতন্ত্রীয় ভাবধারার আন্দোলন ইত্যাদি এ রাজনৈতিক শক্তির অভ্যুদয়েরই ফসল। তাই বলা যায়, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে পুঁজিপতিশ্রেণির আবির্ভাব ঘটেছে ঠিকই, কিন্তু পুঁজিপতিশ্রেণির আবির্ভাবের ফলেই সাধারণ তথা শ্রমিক সমাজের মধ্যে গণতান্ত্রিক চেতনা জন্মলাভ করে যা ইংল্যান্ডকে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করে।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।