উদ্দীপকে বর্ণিত মালয়েশিয়ার উন্নয়নের সাথে ইউরোপের কোন দেশের ব্যাপক উন্নয়নের সাদৃশ্য রয়েছে? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মালয়েশিয়ার উন্নয়নের সাথে ইংল্যান্ডের ব্যাপক উন্নয়নের সাদৃশ্য রয়েছে। অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কারের ফলে ইংল্যান্ডের শিল্পজগতে অভূতপূর্ব পরিবর্তন আসে। এ পরিবর্তনই সাধারণ অর্থে শিল্প বিপ্লব নামে পরিচিত। অষ্টাদশ শতকের শেষ দিকে ইংল্যান্ডে বেশকিছু বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় এক ব্যাপক ও যুগান্তকারী পরিবর্তন আসে। এর ফলে একদিকে বিপুল পরিমাণে ভূমি কৃষির আওতায় আসে, অপরদিকে কারখানার উৎপাদন খরচও কমে যায়। কৃষি ও শিল্পক্ষেত্রে যন্ত্রের ব্যাপক ব্যবহার উৎপাদন ক্ষেত্রে বিপ্লব ঘটায়। ফলে অতি অল্প সময়ে ইংল্যান্ড অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে এবং দেশের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকে দেখা যায়, বিগত তিন দশকে মালয়েশিয়া কৃষি-বাণিজ্যের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের ফলে ব্যাপক উন্নতি সাধন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে। ফলে মালয়েশিয়ার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন সাধিত হয়। উদ্দীপকে উল্লিখিত মালয়েশিয়ার এরূপ পরিবর্তনের সাথে শিল্প বিপ্লব পরবর্তী ইংল্যান্ডের পরিবর্তন সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত মালয়েশিয়ার উন্নয়নের সাথে ইংল্যান্ডের উন্নয়নের মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মালয়েশিয়ার উন্নয়নের সাথে ইউরোপের কোন দেশের ব্যাপক উ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর