বর্ণিত উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন বিশেষ পরিবর্তনের সাদৃশ্য পাওয়া যায়?
উত্তর: বর্ণিত উদ্দীপকের বিষয়বস্তুর সাথে আমার পাঠ্যপুস্তকের শিল্প বিপ্লবপ্রসূত ইংল্যান্ডের আর্থসামাজিক পরিবর্তনের সাদৃশ্য পাওয়া যায়। পৃথিবীর প্রায় সকল দেশেই শিল্প বিপ্লব ঘটেছে কৃষি বিপ্লবের হাত ধরে। শিল্প বিপ্লবের সূতিকাগার ইংল্যান্ডও এর ব্যতিক্রম নয়। সপ্তদশ শতকের শেষ দিকে ইংল্যান্ডে ঘটে যাওয়া গৌরবময় বিপ্লবের (১৬৮৮ খ্রিষ্টাব্দ) পর থেকেই কৃষিক্ষেত্রের বিকাশ ঘটতে থাকে। পরিসংখ্যান ঘেঁটে দেখা যায় অষ্টাদশ শতকের শুরুতে ইংল্যান্ডের জনসংখ্যার প্রতি পাঁচ জনের চার জনই গ্রামে বাস করত এবং শতকরা ৮০ ভাগই নিয়োজিত ছিল কৃষিকাজে। শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় সকল উপাদান যেমন— বর্ধিত জনসংখ্যা, উদ্বৃত্ত কৃষি উৎপাদন তথা কাঁচামাল, রাজনৈতিক স্থিতিশীলতা পুঁজির সংস্থান, বৃদ্ধিবৃত্তিক সমাজ, খনিজ সম্পদের যোগান, যন্ত্রপাতির আবিষ্কার প্রভৃতি অষ্টাদর্শ শতকে ইংল্যান্ডে বিদ্যমান ছিল। এছাড়া ইংল্যান্ডে ব্যবসার ওপর এসময় ট্যারিফ বাধা' ছিল না। ইংল্যান্ডের সমুদ্র তীরবর্তী কয়লাখনিগুলো একাধিক শিল্পের জ্বালানির যোগান দেয় অন্যদিকে তা সস্তায় জাহাজে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে সরবরাহে সহায়তা করে। ইংল্যান্ডে আবিষ্কৃত স্টিম ইঞ্জিনগুলো সুতা কাটার মাকুগুলোর অনবরত উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত করে, ফলে বস্ত্রশিল্পে বিপ্লব ঘটে। যার ফলে ইংল্যান্ডের আর্থসামাজিক ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
বর্ণিত উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন বিশেষ পরি…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর