উদ্দীপকে পাঠ্যবইয়ের যে দেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে সে দেশের শিল্প বিপ্লবের জন্য অনুকূল পরিস্থিতি ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকে পাঠ্যবইয়ের ইংল্যান্ডের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এ দেশটিতে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার জন্য পর্যাপ্ত অনুকূল পরিস্থিতি বিরাজ করছিল। ➤ ইংল্যান্ড একটি কৃষিনির্ভর দেশ হলেও ক্রমেই কৃষিতে উদ্বৃত্ত ঘটিয়ে! শিল্পকারখানার দিকে ধাবিত হয়। কৃষির পাশাপাশি পোশাক শিল্প, যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনসহ সার্বিক দিক দিয়ে উন্নয়নকে ত্বরান্বিত করছে। একইভাবে পাঠ্যবইয়ের ইংল্যান্ড নামক দেশটিও শিল্প বিপ্লব ঘটায়। শিল্প বিপ্লব ঘটার পশ্চাতে কতিপয় শর্ত তথা অনুকূল পরিস্থিতি থাকা আবশ্যক। সাধারণত একটি দেশে শিল্প বিপ্লব হওয়ার জন্য যেসব অনুকূল পরিস্থিতি থাকা দরকার তা হলো- কৃষিতে উদ্বৃত্ত, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, শ্রমিক ও বুর্জোয়া শ্রেণির উপস্থিতি, কাঁচামালের পর্যাপ্ত সরবরাহ ও পণ্যের বাজার নিশ্চয়তা, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ইংল্যান্ডের এসব শর্তসমূহ পূরণ করা সহজ ছিল। তারা কৃষিতে বিপ্লব ঘটিয়ে উদ্বৃত্ত দ্রব্যসমূহ শিল্পের কাঁচামাল হিসেবে গ্রহণ করে। টিউডর আমলে ইংল্যান্ডে রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক শান্তি প্রতিষ্ঠিত হয়- যা শিল্প বিপ্লব ঘটাতে সহায়ক ভূমিকা পালন করে। শিল্প বিপ্লবের জন্য ভারতীয় উপমহাদেশ ও আমেরিকা মহাদেশ থেকে পর্যান্ত কাঁচামাল পাওয়া যায়। এগুলো শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে শিল্পে পরিণত হতো। এসব পণ্য বিক্রি করার জন্যও আবার বিভিন্ন উপনিবেশে বাজার প্রতিষ্ঠান করত। ➤ তাই বলা যায়, ইংল্যান্ড তার অধিকার করা উপনিবেশগুলো শোষণ করে প্রচুর পুঁজি গঠন করেছিল যা তাদের শিল্প বিপ্লব ঘটাতে বিশেষ অবদান রাখে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পাঠ্যবইয়ের যে দেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে সে দেশের শিল্প ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর