উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের মিল রয়েছে। অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে ইংল্যান্ড নতুন নতুন বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার ও ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় যে ব্যাপক ও যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়, তাকে শিল্প বিপ্লব হিসেবে অভিহিত করা হয়। এ বিপ্লবের ফলে ইংল্যান্ডের উৎপাদন ব্যবস্থা তথা গোটা সমাজ ব্যবস্থায় অভূতপূর্ব কল্যাণ সাধিত হয়। প্রাচীন যন্ত্রপাতির পরিবর্তে আধুনিক ও বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার হলে উৎপাদনের মাত্রা বহুগুণে বৃদ্ধি পায়। পাশাপাশি হস্ত ও কুটির শিল্পের বিলুপ্তি ঘটে। কায়িক শ্রমের ওপর নির্ভরশীলতা কমে গিয়ে যন্ত্রের ওপর নির্ভরতা বৃদ্ধি পায়। এর ফলে একদিকে বিপুল পরিমাণ ভূমি কৃষির আওতায় আসে, অপরদিকে কারখানার উৎপাদন খরচও কমে যায়। কৃষি ও শিল্পক্ষেত্রে যন্ত্রের এ ব্যাপক ব্যবহার উৎপাদন ক্ষেত্রে বিপ্লব ঘটায়। ফলে কৃষকরা তাদের প্রয়োজনের অতিরিক্ত দ্রব্যসামগ্রী বিক্রি করে আর্থিক সফলতা লাভ করে। এভাবে উৎপাদিত উদ্বৃত্ত পণ্য বিপণনের জন্য শিল্পোন্নত দেশগুলো নতুন বাজার অন্বেষণ করতে থাকে। যার ফলশ্রুতিতে শিল্পক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়। উদ্দীপকে দেখা যায়, প্রাচীনকালে বাংলায় হস্ত শিল্পের মাধ্যমে বস্তু উৎপাদন হতো। কিন্তু কালের ব্যবধানে যন্ত্রচালিত শিল্পের আবির্ভাব ঘটে এবং হস্তশিল্পের বিলুপ্তি ঘটে। ফলে উৎপাদনের মাত্রা বহুগুণে বৃদ্ধি পায়। প্রাচীন বাংলায় এরূপ পরিবর্তনের সাথে ইংল্যান্ডের শিল্প বিপ্লবকালীন পরিবর্তন সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের চিত্র প্রতিফলিত হয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? বিশ্লে…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর