উল্লিখিত পরিবর্তন কি ঐ দেশের অর্থনৈতিক উন্নতি এনেছিল? ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, উল্লিখিত পরিবর্তন অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছিল। ১৭৬০ মতান্তরে ১৭৮০ সালে সংঘটিত শিল্প বিপ্লব ইংল্যান্ডের অর্থনৈতিক ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধন করে। এ বিপ্লবের পর শিল্পদ্রব্যের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বাণিজ্যে প্রতিযোগিতা, নতুন নতুন বাজার সৃষ্টি এবং পুঁজির লেনদেন বেড়ে যায়। বাণিজ্যিক মূলধন তখন শিল্প মূলধনে রূপান্তরিত হয়। ব্যবসায়িক বড় বড় শিল্প কারখানা এ মূলধন খাটিয়ে প্রচুর পণ্যসামগ্রী উৎপাদন শুরু করে। এতে ইংল্যান্ডের অভ্যন্তরীণ অর্থনৈতিক বিকাশের সাথে সাথে বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ অনেকগুণ বেড়ে যায়। ফলে ইংল্যান্ডে এক অভাবনীয় উন্নতি সাধিত হয়। এক পরিসংখ্যানে দেখা যায়, ১৭৬০ সাল থেকে ১৮৫০ সাল পর্যন্ত সময়ে ইংল্যান্ডের আমদানি ১২ গুণ এবং রপ্তানি ১৩ গুণ বৃদ্ধি পায়। কয়লার উৎপাদন ১৮১৫ সালে ৩০ মিলিয়ন টন থেকে ১৮৪৮ সালে ৫০ মিলিয়ন টনে উন্নীত হয়। এ বিপ্লবের মধ্য দিয়ে ইংল্যান্ড কৃষিপ্রধান দেশ হতে শিল্পপ্রধান দেশে রূপান্তর হয়। এছাড়া শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে ব্যাংক-বিমাসহ নানামুখী আর্থিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। এ বিপ্লবের পর ইংল্যান্ডের অর্থনৈতিক ভিত্তি এতই মজবুত হয়েছিল যে, ১৮০৬ থেকে ১৮১০ খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ন কর্তৃক অর্থনৈতিক অবরোধও ইংল্যান্ডকে পর্যুদস্ত করতে পারেনি। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, শিল্প বিপ্লব ইংল্যান্ডের অর্থব্যবস্থায় এক গুণগত পরিবর্তন সাধন করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত পরিবর্তন কি ঐ দেশের অর্থনৈতিক উন্নতি এনেছিল? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর