উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়টির মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের রাশিয়ায় সংঘটিত বলশেভিক বিপ্লবের মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : ১৯১৭ সালে বিগত বিশ শতকের শুরুতে বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল রাশিয়ার সমাজতান্ত্রিক বলশেভিক বিপ্লব। এ বিপ্লব রাশিয়া মানুষের আর্থ-সামাজিক-রাজনৈতিক জীবনে এক বিপ্লবের সূচনা করে। পশ্চিম ইউরোপে ভূমিদাস শ্রেণীর দুর্দশা, তাদের উপর অত্যাচার এবং রাজ পরিবার ও অভিজাত শ্রেণিক কর্তৃক জমি দখল প্রভৃতি কারণে সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল। এছাড়া শিল্প বিপ্লবের ফলে রাশিয়ার ভূমি দাস শ্রেণি ক্রমে শ্রমিক শ্রেণীতে পরিণত হয়। এ সমাজ শ্রমিকদের জীবনযাত্রার মান ছিল খুবই নিম্নমানের। তারা বিভিন্ন সম্প্রদায়ের মাধ্যমে নির্যাতিত হতো। আর এই পরিস্থিতির ফলেই বিপ্লবের ক্ষেত্রে তৈরি হয়। বলশেভিক দল শ্রমিকদের মধ্যে গোপন প্রচার চালিয়ে তাদের সঙ্ঘবদ্ধ করে এবং বিপ্লবমুখী করে তোলে। ফলস্বরূপ সংঘটিত হয় বলশেভিক বিপ্লব। বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় জারতন্ত্রের অবসান হয়, ধনী ও গরীবের মধ্যে বৈষম্য দূর হয়। উদ্দীপকেও বলা হয়েছে যে কোন বিপ্লব বা ঘটনার জন্য অর্থনৈতিক সমস্যাই মুখ্য। যখনই অর্থনৈতিক বৈষম্য প্রকট আকার ধারণ করে, তখনই সংগ্রাম সংঘটিত হয় এবং সমতার ছোঁয়া আসে। যা বলশেভিক বিল্পবের মধ্যেও দেখা যায়। তাই বলা যায়, উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের রাশিয়ায় সংঘটিত বলশেভিক বিপ্লবের মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়টির মিল রয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর