তুমি কি মনে কর অর্থনৈতিক বৈষম্যই উক্ত ঘটনা সংগঠনের প্রধান কারণ? বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি অর্থনৈতিক বৈষম্যই উক্ত ঘটনা তথা বলশেভিক বিপ্লব সংগঠনের প্রধান কারণ। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : উনিশ শতকের শেষ দিকে রাশিয়ার এক সামাজিক পরিসংখ্যানে দেখা যায় রাশিয়াতে প্রতি ১০০০ জন মানুষের মধ্যে মাত্র ১৭ জন অভিজাত এবং বাকিরা ভূমিহীন। রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার বিরোধ করলেও ভূমিদাসরা স্বাধীন কৃষকে রূপান্তরিত হতে পারেনি। আর বিপ্লবের ফলে রাশিয়ায় ভূমিহীন শ্রেণী শহুরে শিল্প শ্রমিক এ পরিণত হয়। খাদ্যমূল্য বৃদ্ধির ফলে কমজুরিতে খাদ্য কিনা তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। জীবনযাত্রা নিম্নমানের ফলে ব্যাপক শ্রমিক ধর্মঘট দেখা দেয় এবং ১৮৬২ থেকে ১৮৯৫ সময়কালে রাশিয়ার ধর্মঘটের সংখ্যা ক্রমিক বৃদ্ধি পাওয়ায় সমাজে ব্যপক অসন্তোষের সৃষ্টি হয়। উনিশ শতকের শেষ ভাগের আগ পর্যন্ত রাশিয়ার জারতন্ত্রের নিষ্পেষণমূলক শাসনের কারণে রাজনৈতিক বিকাশ ঘটতে পারে নি। মধ্যবৃত্তীয় শ্রেণীর অনুপস্থিতি এবং ভূমিহীন বা ভূমি দাসদের চরম অসংগতি ও অভিজাতন্ত্রের দাপটে এখানে গুপ্ত সন্ত্রাসী সমিতি গড়ে ওঠে, যা নিহিলিজম ও নারোদিক আন্দোলন নামে পরিচিত। আন্দোলন ব্যর্থ হলেও জার সরকারের বিরুদ্ধে এটি স্থায়ী ক্ষতের সৃষ্টি করে এবং সমাজতান্ত্রিক চেতনার প্রতি আকৃষ্ট হয়। রাশিয়ার অর্থনৈতিক দুর্বলতা, অন্যান্য শিল্প ব্যবস্থা এবং জার সরকারের উপর চরম ভীতশ্রদ্ধার ফলে সমাজতান্ত্রিক চেতনা জনপ্রিয় হয়ে ওঠে এবং বলশেভিক বিপ্লব সংঘটিত হয়। তাই বলা যায়, অর্থনৈতিক বৈষম্যই উক্ত ঘটনা তথা বলশেভিক বিপ্লব সংগঠনের প্রধান কারণ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর অর্থনৈতিক বৈষম্যই উক্ত ঘটনা সংগঠনের প্রধান কারণ? বিশ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর