শেয়ারFacebookWhatsApp

আসিফ জামানের জীবনে কিসের বিপ্লব ঘটেছে? ব্যাখ্যা কর।

উত্তর: আসিফ জামানের জীবনে শিল্পের বিপ্লব ঘটেছে। উদ্দীপকের তথ্যানুযায়ী বিশ বছর আগে শিল্পপতি আসিফ কৃষিকাজ করে সংসার চালাতেন। তখন তিনি গ্রামের সকলের নিকট একজন কৃষক হিসেবেই পরিচিত ছিলেন। সেসময় তিনি প্রয়োজনের অতিরিক্ত ফসল বাজারজাত করতে দূরবর্তী বাজারে খারাপ যোগাযোগ ব্যবস্থার কারণে যেতে পারতেন না। ফলে উপযুক্ত দাম হতে তিনি বঞ্চিত হতেন এবং দরিদ্র কৃষক হিসেবে অন্যান্য কৃষকের মতো আসিফ জামানও গ্রামের ভূস্বামীদের কথা মান্য করে চলতেন। তখনকার ভূস্বামীরা অবশ্য কোনো লাঠিয়াল বাহিনী রাখতেন না'। অর্থাৎ আসিফ জামানের জীবনব্যবস্থা সম্পূর্ণরূপেই কৃষিভিত্তিক অর্থনীতির ভিতর দিয়ে পরিচালিত হতো। শিল্প বিপ্লব-পূর্ব ইংল্যান্ডের সমাজেও ছিল চরম দারিদ্র্য এবং গ্রামের বেশিরভাগ লোক কৃষিকাজ করত। কৃষিজ দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় দ্রব্যমূল্য এক এক জায়গায় এক এক রকম ছিল। জীবন-জীবিকার বিশেষ কোনো উন্নতি ছিল না। কিন্তু ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটলে শিল্প ও কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। কৃষিক্ষেত্রে উন্নতি হওয়ায় অতিরিক্ত অর্থ শিল্পক্ষেত্রে বিনিয়োগ হয় এবং দরিদ্র কৃষকশ্রেণি একসময় ধনী শিল্পপতি হিসেবে আবির্ভূত হন।আরশি নগর গ্রামের আসিফ জামানও আজ বড় শিল্পপতি হিসেবে অধিক পরিচিত হয়েছেন। আর আধুনিক শিল্পভিত্তিক অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার মতো তার নিরাপত্তার জন্য সিকিউরিটি ফোর্সের ব্যবস্থাও রয়েছে সুতরাং নিঃসন্দেহে বলা যায়, আসিফ জামানের জীবনে শিল্প বিপ্লব ঘটেছে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

আসিফ জামানের জীবনে কিসের বিপ্লব ঘটেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

আরশি নগর গ্রামের আসিফ জামান আজ বড় শিল্পপতি। কিন্তু বিশ বছর আগেও তিনি নিজেই এ গ্রামে কৃষিকাজ করে সংসার চালাতেন। তখন রাস্তা ভালো না থাকায় উৎপাদিত ফসল অন্যান্য এলাকায় বিক্রির জন্য নিতে পারতেন না। এতে তিনি উপযুক্ত দাম হতে বঞ্চিত হতেন। তাছাড়া বন্যা, খরা, দুর্ভিক্ষে তার জীবন প্রায়ই অতিষ্ঠ হয়ে উঠত। তখন গ্রামের সব কৃষকই ভূস্বামীদের কথা মান্য করত। তাই ভূস্বামীরা নিজেদের নিরাপত্তার জন্য লাঠিয়াল বাহিনী রাখা দরকার মনে করতেন না। অথচ আজ শিল্পপতি আসিফ জামানের নিরাপত্তার জন্য সঙ্গে থাকে বিশেষ সিকিউরিটি ফোর্স।

উত্তর

জার্মানিতে উনবিংশ শতাব্দীর শেষ দশকে শিল্প বিপ্লব ঘটে।

উত্তর

শিল্প বিপ্লব বলতে শিল্পের উৎপাদন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনকে বোঝায়। অষ্টাদশ শতকের শেষদিকে প্রথমে ইংল্যান্ড। এবং পরে ইউরোপের অন্যান্য দেশে শিল্পদ্রব্যের উৎপাদনে যে বিপুল পরিবর্তন ঘটে তাকেই শিল্প বিপ্লব বলে। শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডে কুটির শিল্প ছিল। বিভিন্ন ধরনের যন্ত্র, ইঞ্জিন আবিষ্কারের সাথে সাথে এসব শিল্পের হ্রাস পায়। শিল্পে ব্যবহার শুরু হয় নানা ধরনের যন্ত্র। মোটকথা প্রকৃতির সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে উৎপাদনের এ বিষয়টির পরিবর্তনকেই শিল্প বিপ্লব বলে।

উত্তর

আসিফ জামানের জীবনে শিল্পের বিপ্লব ঘটেছে। উদ্দীপকের তথ্যানুযায়ী বিশ বছর আগে শিল্পপতি আসিফ কৃষিকাজ করে সংসার চালাতেন। তখন তিনি গ্রামের সকলের নিকট একজন কৃষক হিসেবেই পরিচিত ছিলেন। সেসময় তিনি প্রয়োজনের অতিরিক্ত ফসল বাজারজাত করতে দূরবর্তী বাজারে খারাপ যোগাযোগ ব্যবস্থার কারণে যেতে পারতেন না। ফলে উপযুক্ত দাম হতে তিনি বঞ্চিত হতেন এবং দরিদ্র কৃষক হিসেবে অন্যান্য কৃষকের মতো আসিফ জামানও গ্রামের ভূস্বামীদের কথা মান্য করে চলতেন। তখনকার ভূস্বামীরা অবশ্য কোনো লাঠিয়াল বাহিনী রাখতেন না'। অর্থাৎ আসিফ জামানের জীবনব্যবস্থা সম্পূর্ণরূপেই কৃষিভিত্তিক অর্থনীতির ভিতর দিয়ে পরিচালিত হতো। শিল্প বিপ্লব-পূর্ব ইংল্যান্ডের সমাজেও ছিল চরম দারিদ্র্য এবং গ্রামের বেশিরভাগ লোক কৃষিকাজ করত। কৃষিজ দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় দ্রব্যমূল্য এক এক জায়গায় এক এক রকম ছিল। জীবন-জীবিকার বিশেষ কোনো উন্নতি ছিল না। কিন্তু ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটলে শিল্প ও কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। কৃষিক্ষেত্রে উন্নতি হওয়ায় অতিরিক্ত অর্থ শিল্পক্ষেত্রে বিনিয়োগ হয় এবং দরিদ্র কৃষকশ্রেণি একসময় ধনী শিল্পপতি হিসেবে আবির্ভূত হন।আরশি নগর গ্রামের আসিফ জামানও আজ বড় শিল্পপতি হিসেবে অধিক পরিচিত হয়েছেন। আর আধুনিক শিল্পভিত্তিক অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার মতো তার নিরাপত্তার জন্য সিকিউরিটি ফোর্সের ব্যবস্থাও রয়েছে সুতরাং নিঃসন্দেহে বলা যায়, আসিফ জামানের জীবনে শিল্প বিপ্লব ঘটেছে।

উত্তর

"বিশ বছর আগে অর্থাৎ যখন আরশি নগর গ্রামের আসিফ জামান একজন অতি সাধারণ কৃষক ছিলেন তখন উক্ত গ্রামের মানুষের জীবনব্যবস্থায় এক ধরনের অসচ্ছলতা বিরাজ করত" উক্তিটি যথার্থ। গ্রামের অর্থনৈতিক অবস্থা খুব শোচনীয় ছিল। গ্রামের বেশিরভাগ লোক কৃষিকাজ করত এবং অধিকাংশ কৃষক অসচ্ছল জীবনযাপন করত। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় কৃষিজ দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া সম্ভব হতো না। আবহাওয়া খারাপ থাকলে কিংবা পোকামাকড়ের প্রকোপে ফসলহানি হলে কৃষকদের বেঁচে থাকা কঠিন হতো। দুর্ভিক্ষ, অনাহার ও অর্ধাহার লেগেই থাকত। কৃষিজ দ্রব্য বিক্রি করে এবং কৃষিকাজের পারিশ্রমিক হতে যা পেত তা সংসারের জন্য ব্যয় করে জীবন অতিবাহিত করত সাধারণ জনগণ। মানুষের পেশার মধ্যে কোন বৈচিত্র্য ছিল না। একঘেঁয়ে পরিবেশে সাধারণ জনগণকে বসবাস করতে হতো। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় বাইরের জগতের সাথে যোগাযোগ করা সহজ ছিল না। মানুষ প্রকৃতির নিকট ছিল অসহায়। প্রকৃতির ওপর নির্ভরশীল কৃষি ব্যবস্থায় যদি কোনো দুর্যোগ আঘাত হানত তবে সম্পূর্ণ জীবন ব্যবস্থাই লণ্ডভণ্ড হয়ে যেত। আরশি নগর গ্রামের বিশ বছর পূর্বের এ অবস্থা আমাদেরকে মনে করিয়ে দেয় শিল্প বিপ্লব পূর্ব ইউরোপীয় দেশসমূহের কথা। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, রাশিয়া প্রভৃতি দেশে শিল্প। বিপ্লব পূর্বকালীন সময়ের সমাজব্যবস্থাও অনুরূপ ছিল। কৃষিভিত্তিক সমাজব্যবস্থায় অবকাঠামো বলতে যা বোঝায় তা কিছুই থাকে না। অনুন্নত অবকাঠামো ও বিপর্যন্ত যোগাযোগ ব্যবস্থার দরুন মানুষ স্থবির থাকতে বাধ্য হতো। আরশি নগর গ্রামটিও বিশ বছর আগে একইরূপ ছিল। কিন্তু বর্তমানে সে অবস্থা আর নেই।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।