শিল্প বিপ্লব কীভাবে ইংল্যান্ডের সমাজের পরিবর্তন নিয়ে এসেছিল? পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: ➤ শিল্প বিপ্লব ইংল্যান্ডের সমাজে বিভিন্নভাবে পরিবর্তন ঘটাতে। সহায়তা করে। ➤ উদ্দীপকে উল্লিখিত ইংল্যান্ডের কৃষিনির্ভর অর্থনীতি থেকে শিল্পনির্ভর অর্থনীতিতে প্রবেশ করার মধ্য দিয়ে সামাজিক পরিবর্তনের বিষয়টি দৃষ্টিগোচর হয়। যারা ভূস্বামী ছিল তারা পুঁজিপতি হওয়ার ফলে নিম্নশ্রেণির মানুষ আরও বেশি শোষিত হতে থাকে। তেমনি পাঠ্যবইয়ের আলোকে বলা যায়, শিল্প বিপ্লবের অনিবার্য প্রভাব ইংল্যান্ডের সমাজজীবনে পরিলক্ষিত হয়। কলকারখানা প্রতিষ্ঠার ফলে নতুন নতুন শিল্প-শহর গড়ে ওঠে। গ্রাম থেকে অসংখ্য মানুষ দল বেঁধে কাজের সন্ধানে শহরে চলে আসে। তবে শহরগুলো এত মানুষকে। আশ্রয় দিতে অক্ষম ছিল, কারখানাগুলোও তাদেরকে কাজ দিতে ব্যর্থ হয়ে পড়ে। কিন্তু গ্রামছাড়া মানুষদের ভিড়ে শহরগুলোকে যে হতশ্রী পরিবেশ সৃষ্টি করে তা ইংল্যান্ডের ঐশ্বর্যকেই যেন পরিহাস করছিল। তবে ইংল্যান্ডের সমাজ ব্যবস্থায় এর ফলে নতুন মেরুকরণও ঘটতে থাকে। আগে সমাজ যেখানে কৃষক ও লর্ড-জমিদার- এ দুই পরস্পর বিরোধী শ্রেণিতে বিভক্ত ছিল, শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে বুর্জোয়া । এবং শ্রমিক-কারিগর শ্রেণিরও অভ্যুদয় ঘটতে থাকে। বুর্জোয়াদের মধ্যেও ধনী, মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের মানুষ ছিলেন। অপরদিকে, শ্রমিকদের জীবন বেশ দুর্বিষহ হয়ে ওঠে। অধিক পরিশ্রম করেও একজন শ্রমিক ন্যায্য মজুরি পেত না। ➤ সর্বোপরি বলা যায়, শিল্প বিপ্লব যে ইংল্যান্ডের সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা রেখেছিল তা নিশ্চিতভাবে বলা যায়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
শিল্প বিপ্লব কীভাবে ইংল্যান্ডের সমাজের পরিবর্তন নিয়ে এসেছিল? পাঠ্যপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর