তুমি কি মনে কর, উক্ত পরিবর্তন শুধু সুফল বয়ে আনেনি, কুফলও এনেছিল বিশ্লেষণপূর্বক তোমার মতামত তুলে ধর।
উত্তর: ➤ হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে উল্লিখিত শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের সমাজ পরিবর্তনের ফলাফল শুধুই সুফল বয়ে আনেনি বরং শিল্প বিপ্লব পরবর্তী সমাজব্যবস্থায় কিছু কুফলও বয়ে এনেছিল। ➤ উদ্দীপকে উল্লিখিত সামন্তবাদী সমাজব্যবস্থায় ভূমিই ছিল উৎপাদনের মৌলিক উপাদান। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদে ভূমির স্থান দখল করে নেয় পুঁজি। অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে সামন্তবাদী সমাজব্যবস্থা পুঁজিবাদী সমাজে রূপ নেয়। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি ক্ষেত্রে শিল্প বিপ্লবের ইতিবাচক ভূমিকার পাশাপাশি বেশকিছু নেতিবাচক প্রভাব রয়েছে। ➤ অর্থাৎ শিল্প বিপ্লবের সুফল, কুফল দু-ই রয়েছে। শিল্প বিপ্লবের ফলে গ্রামীণ কৃষিভিত্তিক সমাজব্যবস্থা পরিবর্তিত হয়ে যন্ত্র নির্ভর ও নগরকেন্দ্রিক সভ্যতার সৃষ্টি হয়। শিল্প বিপ্লব সমাজ, রাষ্ট্র ও অর্থনীতিসহ সকল ক্ষেত্রে জটিলতা ও সংকটও সৃষ্টি করে। সমাজে শ্রমিক ও মালিক নামে দুটি শ্রেণির সৃষ্টি করে। শহরগুলোতে হঠাৎ লোকসংখ্যা বৃদ্ধি পাওয়ায় জল সরবরাহ এবং বাসস্থান ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের সমস্যা দেখা দেয়। পারিবারিক স্বাস্থ্যরক্ষার ব্যবস্থা না থাকায়, শিশুদের শিক্ষাব্যবস্থা না থাকায় বস্তিগুলো ধীরে ধীরে নৈতিক অবক্ষয়ের দিকে চলে যায়। যন্ত্রের দ্বারা উৎপাদন শুরু হলে যেসব কারিগর নিজ হাতে শিল্পদ্রব্য উৎপাদন করত তারা বেকার হয়ে পড়ে। এছাড়াও শিল্প বিপ্লবের ফলে কুটির শিল্প ধ্বংস হয়ে যায়, শিশুশ্রম বৃদ্ধি পায়, বুর্জোয়া শ্রেণির উদ্ভব ঘটে, গ্রাম শ্রীহীন হয়ে পড়ে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার উদ্ভব ঘটে, মালিক-শ্রমিক ও ধনী-গরিবের ব্যবধান ও বৈষম্য বৃদ্ধি পায়, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের উদ্ভব ঘটে। ➤ তাই বলা যায়, শিল্প বিপ্লব শুধু সুফল বয়ে আনেনি, কুফলও বয়ে এনেছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উক্ত পরিবর্তন শুধু সুফল বয়ে আনেনি, কুফলও এনেছিল বিশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর