শেয়ারFacebookWhatsApp

জেবুন্নেসা বেগমের পদক্ষেপে লাগোয়া গ্রামীণ সমাজে কী ধরনের নেতিবাচক পরিবর্তন সাধিত হবে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত জেবুন্নেসা বেগম কর্তৃক ভারী শিল্প কারখানা গড়ে তোলার কারণে লাগোয়া গ্রামীণ সমাজে ব্যাপক নেতিবাচক পরিবর্তন সাধিত হবে। গ্রামীণ সমাজে কুটির শিল্প কারখানাগুলো স্থানীয় চাহিদা মেটানোর কাজ করে। কামার, কুমার ও তাঁতিরা তাদের উৎপাদিত পণ্যদ্রব্য স্থানীয় চাহিদা মেটানোর কাজে সরবরাহ করে। এ থেকে আর্জিত আয়ে তাদের সংসার চলে। কিন্তু জেবুন্নেসা বেগম যখন ভারী কারখানায় বিপুল পরিমাণ মূলধন ও কাঁচামাল নিয়ে শিল্প উৎপাদনে মনোযোগী হবেন, তখন এ ক্ষুদ্র ও কুটির শিল্পের মালিকের পক্ষে তার সাথে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে না। কামার, কুমার ও তাঁতিরা হাতে উৎপাদিত পণ্যদ্রব্য বিক্রি করে যখন প্রতিযোগিতামূলক বাজারে হেরে যাবে, তখন তাদের এ শিল্পসমূহ কন্ধ করে দেওয়া ছাড়া। কোনো উপায় থাকবে না। ফলে তারা বেকার হয়ে যাবে এবং অনেকে হয়তবা জেবুন্নেসার কারখানার শ্রমিক হিসেবে কাজ নেবে। এভাবে যারা একসময় কুটির শিল্পের মালিক ছিল, তাদেরকে ভারী শিল্পের শ্রমিকের পথ বেছে নিতে হবে। কেউ কেউ পেশা পরিবর্তন করবে আবার আয় বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক পরিবারের শিশুদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে। এতে সমাজে অস্থিতিশীলতা, অন্যায় ও অপরাধ বাড়তে পারে। সার্বিক বিবেচনায় এটি এ গ্রামগুলোর জন্য অভিশাপ বয়ে আনবে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

জেবুন্নেসা বেগমের পদক্ষেপে লাগোয়া গ্রামীণ সমাজে কী ধরনের নেতিবাচক প…

উদ্দীপক

মাগুরা শহরটি যেমন খুব ছোট তেমনি এর জনসংখ্যাও অনেক কম। শহরের সাথে লাগোয়া গ্রামে তাঁতি, কামার ও কুমার পাড়ার লোকজন কুটির শিল্পের দ্বারাই সংসার চালায়। এ অঞ্চলের প্রায় সকল শিশুই প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে। ছুটির দিনে শহরের লোকেরা গ্রামে বেড়াতে যায় যেন মনে প্রশান্তি আসে। তবে এমন ঘুণে ধরা অবস্থার পরিবর্তন করতে জেবুন্নেসা বেগম মাগুরা শহরে গড়ে তোলেন ভারী শিল্পের কারখানা।

উত্তর

শিল্প বিপ্লবের আগে শিল্প উৎপাদন মানুষের দৈহিক শ্রমের ওপর নির্ভরশীল ছিল।

উত্তর

অর্থনীতির ভাষায় শিল্পের প্রধান শর্ত হলো মূলধন। শিল্প স্থাপন করতে গেলে মূলধন খুবই প্রয়োজনীয়। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেনি। ইউরোপের বাজারে ইংল্যান্ডের বণিকেরা পশম বিক্রি করে এবং ইউরোপ থেকে মাল এনে ওই জিনিস, ইউরোপের বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করে। এসময় ইংল্যান্ডের কোম্পানিগুলো তাদের উপার্জিত অর্থ ব্যাংকে জমা রাখতে থাকে। একশ্রেণির জমির মালিক অতি উন্নত প্রথায় কৃষি খামার 'পরিচালনা দ্বারা অর্থ লাভ করে। কৃষি বিপ্লবের ফলে খামার মালিকদের অর্জিত অতিরিক্ত অর্থও ব্যাংকে জমা থাকে। তাছাড়া এসব কোম্পানিগুলো অর্থ বিনিয়োগ করে আরও অর্থ উপার্জন করতে উৎসাহবোধ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জেবুন্নেসা বেগম কর্তৃক ভারী শিল্প কারখানা গড়ে তোলার কারণে লাগোয়া গ্রামীণ সমাজে ব্যাপক নেতিবাচক পরিবর্তন সাধিত হবে। গ্রামীণ সমাজে কুটির শিল্প কারখানাগুলো স্থানীয় চাহিদা মেটানোর কাজ করে। কামার, কুমার ও তাঁতিরা তাদের উৎপাদিত পণ্যদ্রব্য স্থানীয় চাহিদা মেটানোর কাজে সরবরাহ করে। এ থেকে আর্জিত আয়ে তাদের সংসার চলে। কিন্তু জেবুন্নেসা বেগম যখন ভারী কারখানায় বিপুল পরিমাণ মূলধন ও কাঁচামাল নিয়ে শিল্প উৎপাদনে মনোযোগী হবেন, তখন এ ক্ষুদ্র ও কুটির শিল্পের মালিকের পক্ষে তার সাথে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে না। কামার, কুমার ও তাঁতিরা হাতে উৎপাদিত পণ্যদ্রব্য বিক্রি করে যখন প্রতিযোগিতামূলক বাজারে হেরে যাবে, তখন তাদের এ শিল্পসমূহ কন্ধ করে দেওয়া ছাড়া। কোনো উপায় থাকবে না। ফলে তারা বেকার হয়ে যাবে এবং অনেকে হয়তবা জেবুন্নেসার কারখানার শ্রমিক হিসেবে কাজ নেবে। এভাবে যারা একসময় কুটির শিল্পের মালিক ছিল, তাদেরকে ভারী শিল্পের শ্রমিকের পথ বেছে নিতে হবে। কেউ কেউ পেশা পরিবর্তন করবে আবার আয় বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক পরিবারের শিশুদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে। এতে সমাজে অস্থিতিশীলতা, অন্যায় ও অপরাধ বাড়তে পারে। সার্বিক বিবেচনায় এটি এ গ্রামগুলোর জন্য অভিশাপ বয়ে আনবে।

উত্তর

হ্যাঁ, আমার মনে হয় জেবুন্নেসা বেগমের ভারী শিল্প কেবল নেতিবাচক প্রভাব ফেলবেনা বরং ইতিবাচক ভূমিকাও রয়েছে। জেবুন্নেসা বেগমের ভারী শিল্পকারখানা মাগুরা শহরের আর্থসামাজিক পরিবর্তনে বড় ধরনের প্রভাব বিস্তার করবে। এরূপ শিল্পকারখানার প্রভাবে মাগুরার ন্যায় একটি ছোট শহরে শিল্পায়নের গতিকে যেমন ত্বরান্বিত করবে, তেমনিভাবে সামাজিক জটিলতা ও সংকটকেও ভারী। করবে। এরূপ একটি শিল্প প্রতিষ্ঠানের ফলে এলাকায় বিপুল সংখ্যক জনগণের কর্মসংস্থান হবে। তাদের আয় বাড়বে। বর্ধিত আয়ের প্রভাবে তাদের জীবনযাত্রার মানও উন্নত হবে। অনেক কর্মহীন বেকার যুবক চাকরি পাবে, যারা পূর্বে বেকার থাকায় নানাবিধ অন্যায় কাজের সাথে যুক্ত থাকত। এরা সমাজের মূল ধারায় ফিরে আসবে। স্থানীয় পর্যায়ে লোক সমাগম বেড়ে যাওয়ার ফলে অন্যান্য ব্যবসায় বাণিজ্য সম্প্রসারিত হবে। সার্বিকভাবে একটি কর্মচঞ্চল পরিবেশের সৃষ্টি হবে। আবার এর নেতিবাচক দিকও লক্ষণীয়। স্থানীয় কুটির শিল্প ধ্বংস হয়ে অনেক মানুষ কর্মহীন হয়ে যাবে এবং তাদের নির্ভরশীল পরিবারেও বিপর্যয় নেমে আসবে। গ্রাম ছেড়ে শহরে আসা শ্রমিকদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা মাগুরা শহরে নেই। এতে শহরের ঘিঞ্চি পরিবেশে অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করতে বাধ্য হবে। শিশুশ্রমও বাড়ার সম্ভাবনা আছে। এছাড়াও ভারী শিল্পকারখানা অনেক সময়ই পরিবেশ দূষণের জন্য দায়ী থাকে। এক্ষেত্রেও তা ঘটতে পারে। এতে মাগুরার মতো নির্মল পরিবেশের একটি শহরে দূষণের মাত্রা বেড়ে যেতে পারে। শিল্পায়ন এককভাবে সংকট দূরীকরণ কিংবা ঘনীভূত করার জন্য দায়ী থাকে না। ইউরোপীয় সমাজে শিল্প বিপ্লবের ক্ষেত্রেও তাই হয়েছিল। মাগুরা শহরেও এর ব্যতিক্রম হবে বলে মনে হয় না।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

জেবুন্নেসা বেগমের পদক্ষেপে লাগোয়া গ্রামীণ সমাজে কী ধরনের নেতিবাচক প… | Prosthuti