তোমার কি মনে হয় জেবুন্নেসা বেগমের ভারী শিল্প সমাজে কেবল নেতিবাচক প্রভাব ফেলবে না বরং ইতিবাচক ভূমিকাও রয়েছে? তোমার মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমার মনে হয় জেবুন্নেসা বেগমের ভারী শিল্প কেবল নেতিবাচক প্রভাব ফেলবেনা বরং ইতিবাচক ভূমিকাও রয়েছে। জেবুন্নেসা বেগমের ভারী শিল্পকারখানা মাগুরা শহরের আর্থসামাজিক পরিবর্তনে বড় ধরনের প্রভাব বিস্তার করবে। এরূপ শিল্পকারখানার প্রভাবে মাগুরার ন্যায় একটি ছোট শহরে শিল্পায়নের গতিকে যেমন ত্বরান্বিত করবে, তেমনিভাবে সামাজিক জটিলতা ও সংকটকেও ভারী। করবে। এরূপ একটি শিল্প প্রতিষ্ঠানের ফলে এলাকায় বিপুল সংখ্যক জনগণের কর্মসংস্থান হবে। তাদের আয় বাড়বে। বর্ধিত আয়ের প্রভাবে তাদের জীবনযাত্রার মানও উন্নত হবে। অনেক কর্মহীন বেকার যুবক চাকরি পাবে, যারা পূর্বে বেকার থাকায় নানাবিধ অন্যায় কাজের সাথে যুক্ত থাকত। এরা সমাজের মূল ধারায় ফিরে আসবে। স্থানীয় পর্যায়ে লোক সমাগম বেড়ে যাওয়ার ফলে অন্যান্য ব্যবসায় বাণিজ্য সম্প্রসারিত হবে। সার্বিকভাবে একটি কর্মচঞ্চল পরিবেশের সৃষ্টি হবে। আবার এর নেতিবাচক দিকও লক্ষণীয়। স্থানীয় কুটির শিল্প ধ্বংস হয়ে অনেক মানুষ কর্মহীন হয়ে যাবে এবং তাদের নির্ভরশীল পরিবারেও বিপর্যয় নেমে আসবে। গ্রাম ছেড়ে শহরে আসা শ্রমিকদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা মাগুরা শহরে নেই। এতে শহরের ঘিঞ্চি পরিবেশে অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করতে বাধ্য হবে। শিশুশ্রমও বাড়ার সম্ভাবনা আছে। এছাড়াও ভারী শিল্পকারখানা অনেক সময়ই পরিবেশ দূষণের জন্য দায়ী থাকে। এক্ষেত্রেও তা ঘটতে পারে। এতে মাগুরার মতো নির্মল পরিবেশের একটি শহরে দূষণের মাত্রা বেড়ে যেতে পারে। শিল্পায়ন এককভাবে সংকট দূরীকরণ কিংবা ঘনীভূত করার জন্য দায়ী থাকে না। ইউরোপীয় সমাজে শিল্প বিপ্লবের ক্ষেত্রেও তাই হয়েছিল। মাগুরা শহরেও এর ব্যতিক্রম হবে বলে মনে হয় না।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তোমার কি মনে হয় জেবুন্নেসা বেগমের ভারী শিল্প সমাজে কেবল নেতিবাচক প্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর