উদ্দীপকে উল্লিখিত যন্ত্রগুলো কোন বিপ্লবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত যন্ত্রগুলো শিল্প বিপ্লবে ভূমিকা রেখেছিল। অষ্টাদশ শতকের শেষার্ধে ইংল্যান্ডে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার ও তার যথাযথ ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় যে আমূল পরিবর্তন সাধিত হয় তাকে শিল্প বিপ্লব হিসেবে অভিহিত করা হয়। বর্ধিত জনসংখ্যা, রাজনৈতিক স্থিতিশীলতা, পুঁজির সংস্থান, বুদ্ধিবৃত্তিক সমাজ, খনিজ সম্পদের যোগান, যন্ত্রপাতির আবিষ্কার ইত্যাদির কারণে ইংল্যান্ড শিল্পকারখানা স্থাপনে আগ্রহী হয়। ইংল্যান্ডে সমুদ্র তীরবর্তী কয়লা খনিগুলো একাধিক শিল্পের জ্বালানির যোগান দেয়, অন্যদিকে তা সস্তায় জাহাজে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে সরবরাহে সহায়তা করে। উদ্দীপকে যে যন্ত্রগুলোর কথা বলা হয়েছে সেগুলো শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত। এসব বস্ত্রশিল্পের যন্ত্রপাতিসহ স্যার আইজ্যাক নিউটনের বৈজ্ঞানিক সূত্রসমূহ এবং রবার্ট কোয়েলের বাষ্পীয় নীতি ও সূত্রসমূহের পথ ধরে জেমসওয়াট, নিউকোমেন, এডমান্ড কাটরাইট, রিচার্ড আর্করাইট, জোসিনাওয়াজ উড প্রমুখ নব নব প্রযুক্তির উদ্ভাবন করেন, যা ইংল্যান্ডকে শিল্পকারখানা স্থাপনে উৎসাহিত করে। ফলে ইংল্যান্ড ক্রমান্বয়ে কৃষিপ্রধান দেশ হতে শিল্পপ্রধান দেশে রূপান্তরিত হতে থাকে। ইংল্যান্ডের ফ্যাক্টরিগুলোর উৎপাদিত পণ্য পৃথিবীর প্রায় সকল দেশেই রপ্তানি হতে থাকে। যা দেশটিকে অতি অল্প সময়ের মধ্যে ইউরোপের অপ্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক শক্তিতে পরিণত করে। সর্বোপরি শিল্প বিপ্লবের ফলে জীবনযাত্রার ক্ষেত্রে সুদূরপ্রসারী পরিবর্তন সাধিত হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত যন্ত্রগুলো কোন বিপ্লবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর