উক্ত বিপ্লব অর্থনীতিসহ সকল ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধন করে- বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত বিপ্লব তথা শিল্প বিপ্লব অর্থনীতিসহ সকলক্ষেত্রে আমূল পরিবর্তন সাধন করে- উক্তিটি যথার্থ। ইংল্যান্ডে শিল্প উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বাণিজ্য প্রতিযোগিতা, নতুন নতুন বাজার সৃষ্টি এবং পুঁজির লেনদেন বেড়ে যায়। বাণিজ্যিক মূলধন শিল্প মূলধনে রূপান্তরিত হয়। ব্যবসায়িক বড় বড় শিল্পকারখানা বিপুল মূলধন খাটিয়ে প্রচুর পণ্যসামগ্রী উৎপাদন শুরু করে। ইংল্যান্ডের অভ্যন্তরীণ অর্থনৈতিক বিকাশের সাথে সাথে এর বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ অনেক গুণ বেড়ে যায়। ফলে ইংল্যান্ডে এক অভাবনীয় উন্নতি ঘটে। ১৭৬০ থেকে ১৮৬০ সাল পর্যন্ত ইংল্যান্ডের আমদানি ১২ গুণ ও রপ্তানি ১৩ গুণ বৃদ্ধি পায়। ব্যবসায় বাণিজ্য, শিল্প কারখানা, যোগাযোগ, যানবাহন ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের দ্রুত প্রসার ঘটতে থাকে। মানুষ গ্রাম ছেড়ে শহরে ভিড় জমাতে থাকে। বিভিন্ন ধরনের শ্রমিক আন্দোলন, চার্টিস্ট আন্দোলন ঘটতে থাকে। বিভিন্ন ধরনের ট্রেড ইউনিয়ন গড়ে ওঠে। নির্বাচন প্রথার সংস্কারের দাবিতে আন্দোলন, কমন্স সভা সংস্কারের আন্দোলন, সর্বজনীন ভোটাধিকারের আন্দোলনের ফলে ইংল্যান্ডের সমাজ ও রাজনৈতিক জীবনে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। পরিশেষে বলা যায়, ইংল্যান্ডের শিল্প বিপ্লব অর্থনৈতিকসহ সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে এক গুণগত পরিবর্তন সাধিত হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত বিপ্লব অর্থনীতিসহ সকল ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধন করে- বিশ্লেষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর