উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্যবইয়ের কোন বিপ্লবকে স্মরণ করিয়ে দেয়?
উত্তর: ➤ উদ্দীপকে ঘটনা আমার পাঠ্যবইয়ের শিল্প বিপ্লবকে স্মরণ করিয়ে দেয়। ➤ অষ্টাদশ শতকের শেষার্ধে ইংল্যান্ডে নতুন নতুন বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার ও ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় যে ব্যাপক ও যুগান্তকারী পরিবর্তন সাধিত হয় তাকেই শিল্প বিপ্লব বলা হয়। উদ্বৃত্ত কৃষি উপাদান, বর্ধিত জনসংখ্যা, রাজনৈতিক স্থিতিশীলতা, পুঁজির সংস্থান, বুদ্ধিভিত্তিক সমাজ, খনিজ সম্পদের যোগান, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, উন্নত যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি কারণে ইংল্যান্ড শিল্পকারখানা স্থাপনে আগ্রহী হয়। ইংল্যান্ডে সমুদ্র তীরবর্তী কয়লা খনিগুলো একাধিক শিল্পের জ্বালানি যোগান দেয়। জেমস ওয়াট, এডমান্ড কাটরাইট, রিচার্ড আর্করাইট, শেফিল্ড হ্যান্টস, রুডলফ ডিজেল, স্টিফেনসন, জেমস হারগ্রিভস, জন কে প্রমুখ ব্যক্তি নব নব প্রযুক্তি উদ্ভাবন করেন। যা ইংল্যান্ডকে শিল্পকারখানা স্থাপনে উৎসাহিত করে। ইংল্যান্ডের ফ্যাক্টরিগুলোর উৎপাদিত পণ্য পৃথিবীর প্রায় সকল দেশেই রপ্তানি হতে থাকে, যা দেশটিকে অতি অল্প সময়ের শিল্পোন্নত দেশে পরিণত করে। আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার, উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন, প্রাকৃতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, কুসংস্কারমুক্ত 'সামাজিক ব্যবস্থা, অনুকূল অর্থনৈতিক পরিবেশ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং উন্নত পরিবহণ ব্যবস্থা উক্ত দেশে উৎপাদন ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন সূচিত করে। ➤ উদ্দীপকের এমন ঘটনারই ইঙ্গিত রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনা আমার পাঠ্যবইয়ে আলোচিত শিল্প বিপ্লবের কথা স্মরণ করিয়ে দেয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্যবইয়ের কোন বিপ্লবকে স্মরণ করিয়ে দেয়?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর