উক্ত দেশের ন্যায় শিল্পক্ষেত্রে কোন কোন দেশে সর্বপ্রথম বিপ্লব সূচিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উক্ত দেশের ন্যায় অর্থাৎ ইংল্যান্ডের ন্যায় শিল্প ক্ষেত্রে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, রাশিয়ায় সর্বপ্রথম বিপ্লব সূচিত হয়। ➤ ১৮৩০ খ্রিস্টাব্দে স্বাধীনতা অর্জনের পর কয়লার যোগান ও জাতীয় তৎপরতা সেখানে শিল্প বিপ্লবের সূচনা করে যার সঙ্গে একমাত্র ইংল্যান্ডেরই তুলনা করা যায়। বেলজিয়ামের শিল্পায়নের মূলে ছিল। উন্নতমানের কয়লা খনির আবিষ্কার। ১৭৮৯ খ্রিস্টাব্দে বিপ্লবের সময়ে ফ্রান্সে শিল্প বিপ্লবের প্রভাব অপেক্ষাকৃত বেশি পড়েছিল। ১৮৬০-৭০ এর পর থেকে ফ্রান্সের রেল, লোহা, ইস্পাত, কয়লার চুল্লি, অঙ্গারের চুল্লি, বস্ত্রশিল্প ইত্যাদি বৃদ্ধি পেতে থাকে। ফ্রান্সের অধিকাংশ শিল্পকারখানা গড়ে উঠেছিল আলসাস অঞ্চলে। ➤ ১৮৪৮ খ্রিস্টাব্দের পর শিল্প বিপ্লবের প্রভাবে জার্মানি দ্রুত আন্দোলিত। হয়। ১৯১৩ খ্রিস্টাব্দের দিকে বাণিজ্য, ব্যাংক, ইন্সওরেন্স এবং জাহাজ। ব্যবসায় জার্মানি ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রে পরিণত হয়। ১৮৭০-১৯১৪ খ্রিস্টাব্দের মধ্যে জার্মানি কৃষি রাষ্ট্র থেকে শিল্প রাষ্ট্রে পরিণত হয়। ১৮৭০ খ্রিস্টাব্দে একত্রীকরণের পর অতি ধীরগতিতে সীমিত আকারে ইতালিতে শিল্প বিপ্লব শুরু হয়। জাহাজঘাট নির্মাণ, কারখানা স্থাপন, লোহা, ইস্পাত, বস্ত্র শিল্প ও রপ্তানিমুখী শিল্পে বিনিয়োগ শুরু হয়। ১৯২৮ খ্রিস্টাব্দে সোভিয়েত আমলে সরকার শিল্পায়নের নীতি দৃঢ়ভাবে প্রবর্তন করার পর দেশটিতে ভারি শিল্পের যাত্রা শুরু হয়। ১৮৯০-এর দশকে রাশিয়ায় কয়লা, রেল, লোহা, পেট্রোল, নিষ্কাশন, যন্ত্রশিল্প শিল্প কারখানা ইত্যাদি দ্রুতগতিতে প্রসার লাভ করে। ফলে ১৯২৮ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন শিল্প উৎপাদনে পৃথিবীর পঞ্চম স্থানে ওঠে আসে। এছাড়াও ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ডে বস্তু, সিল্ক, ঘড়ি, জাহাজ, বৈদেশিক বাণিজ্য, যন্ত্রশিল্প, যন্ত্রপাতি ইত্যাদি খুঁটিনাটি শিল্পে এ দেশগুলো আপন গতিতে সমৃদ্ধ হয়েছে। ➤ পরিশেষে বলা যায়, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সাথে সাথে ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লব হয়নি। কিছুটা দেরিতে হলেও বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি ও রাশিয়ায় শিল্প বিপ্লব ঘটেছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত দেশের ন্যায় শিল্পক্ষেত্রে কোন কোন দেশে সর্বপ্রথম বিপ্লব সূচিত …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর