উদ্দীপকে শিল্পবিপ্লবের কী কারণ উল্লেখ করা হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকে শিল্প বিপ্লবের কারণ হিসেবে নগরায়ণ ও বৈজ্ঞানিক আবিষ্কারের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ➤ উদ্দীপকে বলা হয়েছে, উনবিংশ শতকে ইংল্যান্ডের অধিকাংশ মানুষ নগরবাসী হয়, আবিষ্কার হয় নতুন নতুন যন্ত্রপাতি আর সৃষ্টি হয় কলকারখানা। উদ্দীপকের তথ্যসমূহ পাঠ্যবইয়ের সাথে মিলিয়ে দেখতে পাই, ১৭৬০ সালের দিকে ইংল্যান্ডের শিল্পবিপ্লবের অন্যতম কারণ ছিল নগরায়ণ ও নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার। এ সময় লাখ লাখ মানুষ গ্রাম থেকে শহরের দিকে ছুটে। ম্যানচেস্টার, ব্রিস্টল, বামিংহাম, গ্লাসগো প্রভৃতি শহর জনবহুল হয়ে উঠে। শহরে সন্তা শ্রমের কারণে বহু শিল্প প্রতিষ্ঠানও তখন গড়ে উঠতে থাকে। জাতীয় আয়ে শিল্পখাতের অবদান ২৩.৪ থেকে বেড়ে ৩৬.৫ এ উন্নীত হয়। আর তখন শিল্পের উৎপাদন বৃদ্ধির জন্য ব্যাপক মাত্রায় যান্ত্রিকীকরণের দরকার পড়ে। স্টিম ইঞ্জিন, রেলইঞ্জিন, উড়ন্ত মাকু, পাওয়ার লুম প্রভৃতি ব্যাপক শিল্পায়নের জন্য ব্যবহৃত হয়। ➤ তাই বলা যায়, উদ্দীপকে ইংল্যান্ডের শিল্প বিপ্লবে নগরায়ণ, নতুন নতুন আবিষ্কার প্রভৃতি কারণের কথাই বলা হয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে শিল্পবিপ্লবের কী কারণ উল্লেখ করা হয়েছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর