উদ্দীপকে উল্লিখিত বিষয়ের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয় বা বিপ্লবের সামঞ্জস্য রয়েছে, ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকে উল্লিখিত বিষয়ের সাথে আমার পাঠ্যপুস্তকের ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সামঞ্জস্য রয়েছে। ➤ উদ্দীপকে রেশমা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে শহরে এসে বসবাস শুরু করে। ঢাকায় রেশমা যে গামেন্টসে চাকরি করে সেখানে তার মা ফ্যাক্টরি দেখে বুঝতে পারে বাড়ির সেলাইয়ের কাজ এখনও প্রচলিত থাকলেও বর্তমানে কারখানা ভিত্তিক এবং যান্ত্রিক ব্যবস্থার আলোকে আরো বৃহৎ পরিসরে পোশাক তৈরি হচ্ছে। উদ্দীপকের অনুরূপ ঘটনা ঘটেছে ১৭৬০ সালের দিকে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে। ইংল্যান্ডে বস্ত্র শিল্পে বিপ্লবের মধ্য দিয়ে শিল্প বিপ্লবের সূচনা ঘটে। শিল্প বিপ্লবের ফলে প্রাচীন হ্যান্ড লুমের পরিবর্তে পাওয়ার লুম, মিউল যন্ত্র, স্পিনিং জেনি ও ফ্লাইং শাটল প্রভৃতি যন্ত্র বস্ত্র শিল্পের উৎপাদন বহু গুণে বৃদ্ধি করে দেয়। এর ফলে বহু বস্ত্র শিল্প কারখানা গড়ে উঠতে থাকে। সে সময় যান্ত্রিকীকরণ, কারখানা প্রথা প্রভৃতির কারণে শুধু বস্ত্র শিল্পেই নয়, লৌহ ও কয়লা শিল্প, যোগাযোগ ব্যবস্থা, প্রভৃতির ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হয়। ফলে গণহারে লোকজন গ্রাম থেকে শহরে ভিড় জমাতে থাকে। আর শিল্প ক্ষেত্রে সম্ভা শ্রমের প্রভাবও শিল্প বিপ্লবকে আরো ত্বরান্বিত করে। ➤ তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিষয়ের সাথে আমার পাঠ্যপুস্তকের শিল্প বিপ্লবের সামঞ্জস্য রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়ের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয় বা বিপ্ল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর