উদ্দীপকে আবিদ সাহেবের কথায় কোন বিপ্লবের প্রভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকে আবিদ সাহেবের কথায় শিল্প বিপ্লবের প্রভাব লক্ষ করা যায়। ➤ অষ্টাদশ শতকের শেষার্ধে ইংল্যান্ডে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার ও তার যথাযথ ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় যে আমূল পরিবর্তন সাধিত হয় তাকে শিল্প বিপ্লব বলে অভিহিত করা হয়। শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থা তথা গোটা সমাজব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি সাধিত হয়। প্রাচীন যন্ত্রপাতির পরিবর্তে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের, ফলে কৃষি উৎপাদন ব্যাপক আকারে বৃদ্ধি পায়। যার ফলশ্রুতিতে শিল্প ক্ষেত্র ব্যাপক প্রসার লাভ করে। কেননা, কৃষি থেকে প্রয়োজনীয় কাঁচামাল শিল্প-কলকারখানায় আসার ফলে নতুন নতুন শিল্প-কলকারখানা বৃদ্ধি পেতে থাকে ফলে সেখানে বেশি বেশি শ্রমিক কাজ করার সুযোগ পায়। ফলে উৎপাদনও বৃদ্ধি পেতে থাকে। ফলে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটে। জীবনযাত্রার মানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে। ➤ উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, শিল্প বিপ্লবের ফলে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকসহ জীবনযাত্রার ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব বা পরিবর্তন সাধিত হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আবিদ সাহেবের কথায় কোন বিপ্লবের প্রভাব লক্ষ করা যায়? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর