তুমি কি মনে কর উক্ত ঘটনার ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই রয়েছে? মতামত দাও।
উত্তর: ➤ হ্যাঁ, আমি মনে করি শিল্প বিপ্লবের ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই রয়েছে। ➤ বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার শিল্প ক্ষেত্রে ব্যবহৃত হয়। যা সে দেশের উৎপাদন প্রণালিতে ব্যাপক পরিবর্তন সাধন করে সমাজ ও অর্থনীতিতে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে। যা মানবসভ্যতাকে একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখায়। এ শিল্প বিপ্লবের ফলে মানুষের সামগ্রিক জীবন তথা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে প্রভাব 'বিস্তার করে মানবসভ্যতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। শহরায়নের ফলে মানুষের সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে আসে নানা 'রকম পরিবর্তন। ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের উদ্ভব ঘটে, যা ব্যক্তিস্বাধীনতাকে প্রসারিত করে। এভাবে শিল্প বিপ্লব আধুনিক যুগের বার্তা নিয়ে মানবসভ্যতাকে দেয় নবদিগন্তের পথনির্দেশনা। ➤ অপরদিকে, শিল্প 'বিপ্লবের ফলে সমাজে ধনী ও দরিদ্রের মাঝে বৈষম্য ছিল ব্যাপক ও কষ্টদায়ক। বিভিন্ন শ্রেণিতে সংঘাত ও দ্বন্দ্ব ক্রমান্বয়ে, বেড়ে যায়। শ্রমিকদের জীবন বেশ দুর্বিষহ হয়ে ওঠে। অধিক পরিশ্রম করেও একজন শ্রমিক ন্যায্য মজুরি পেত না। অস্বাস্থ্যকর পরিবেশে কাজ ও বসবাস করে এবং নিম্ন পুষ্টিকর খাদ্য খেয়ে জীবনধারণের ফলে অনেক শ্রমিকই অকালে মৃত্যুবরণ করে। শহরগুলোতে অনেক বড় বড় বস্তি গড়ে ওঠে। শিল্প বিপ্লবের, ফলে উপনিবেশবাদ, উগ্র জাতীয়তাবাদ, বিভিন্ন যুদ্ধবিগ্রহ চরম আকার ধারণ করে। ➤ পরিবেশে বলা যায়, শিল্প বিপ্লবের যেমন ইতিবাচক দিক ছিল তেমনই নেতিবাচক দিকও ছিল। তবে নেতিবাচক দিকের চেয়ে ইতিবাচক দিকটাই ছিল বেশি কারণ শিল্প বিপ্লবের ফলেই বিশ্ব আধুনিকায়নের দিকে দ্রুত অগ্রসর হতে থাকে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উক্ত ঘটনার ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই রয়েছে? মতামত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর