শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত দেশের মানুষের ব্যবসায় বাণিজ্যের সাথে ইউরোপের কোন দেশের মানুষের ব্যবসায় বাণিজ্যের মিল আছে?

উত্তর: উদ্দীপকে বর্ণিত আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী দেশের মানুষের ব্যবসায় বাণিজ্যের সাথে ইংল্যান্ডের মানুষের ব্যবসায় বাণিজ্যের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে আটলান্টিক মহাদেশের উপকূলবর্তী একটি দেশের প্রামাণ্য চিত্র বাংলাদেশ টেলিভিশনে দেখানো হচ্ছে। সে দেশের মানুষের প্রধান জীবিকা ব্যবসায় বাণিজ্য। তাদেরকে অনেকেই দোকানদারের জাত বলে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে তাদের ব্যবসায় বাণিজ্য আছে। তারা তাদের জাহাজ, কারখানা সবকিছু চালান ইঞ্জিনের সাহায্যে। যান্ত্রিক শিল্প কৌশল তাদেরকে বিশ্বে ধনী রাষ্ট্রে পরিণত করেছে। উদ্দীপকে বর্ণিত দেশের মানুষের ব্যবসায় বাণিজ্যের মতো ইংল্যান্ডের মানুষেরা যান্ত্রিক আবিষ্কারের মাধ্যমে দ্রুত শিল্প বিপ্লব ঘটায়। ১৭৩৩ সালে উড়ন্ত মাকু, ১৭৬৪ সালে সুতাকাটা জেনি, ১৭৬৮ সালে ওয়াটার ফ্রেম ও পাওয়ার লুম আবিষ্কৃত হয়। এসব আবিষ্কার বস্তু শিল্পে প্রথম বিপ্লব ঘটায়। ১৭৬৯ সালে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কৃত হয়। ১৭৮৪ সালে এর চেয়ে দ্বিগুণ শক্তিসম্পন্ন জাহাজ আবিষ্কৃত হয়। ১৮২২ সালে স্টিমার আবিষ্কার, ১৮০৭ সালে স্টিমবোট, ১৮২৫ সালে রেলইঞ্জিন আবিষ্কার ইংল্যান্ডে শিল্প বিপ্লবের গতি বৃদ্ধি করে। অষ্টাদশ শতকের মধ্যভাগ হতেই ইংল্যান্ডের ঔপনিবেশিক বাণিজ্যের অগ্রগতি হয়। ইংল্যান্ড ভারতসহ তার সকল ঔপনিবেশগুলোতে তার পণ্যসামগ্রীর একচেটিয়া বাজার সৃষ্টি করে। ফলে দেশটি অল্প সময়ের মধ্যেই পৃথিবীর সবচেয়ে ধনী দেশে পরিণত হয়। অতএব বলা যায়, উদ্দীপকে বর্ণিত দোকানদারজাত বলে খ্যাত দেশটির ব্যবসায় বাণিজ্যের সাথে ইউরোপের দেশ ইংল্যান্ডের ব্যবসায় বাণিজ্যের মিল রয়েছে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত দেশের মানুষের ব্যবসায় বাণিজ্যের সাথে ইউরোপের কোন দে…

উদ্দীপক

আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী একটি দেশের প্রামাণ্যচিত্র বাংলাদেশ টেলিভিশনে দেখানো হচ্ছে। সে দেশের মানুষের প্রধান জীবিকা ব্যবসায় বাণিজ্য। সে কারণে তাদেরকে অনেকেই দোকানদারের জাত বলে। বিশ্বের বিভিন্ন দেশে তাদের ব্যবসায় বাণিজ্য আছে। তারা তাদের জাহাজ, কারখানা সবকিছু পরিচালনা করে ইঞ্জিনের সাহায্যে। যান্ত্রিক শিল্পকৌশল তাদেরকে বিশ্বে ধনী রাষ্ট্রে পরিণত করেছে।

উত্তর

ইংল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত।

উত্তর

শিল্প বিপ্লবপূর্ব ইংল্যান্ডের মানুষের প্রধান পেশা ছিল কৃষি। শিল্প বিপ্লবের আগে ব্রিটেনের সমাজ ছিল সামন্তবাদী। সেসময় পাঁচ ভাগের চার ভাগ মানুষই গ্রামাঞ্চলে বসবাস করত। কৃষিই ছিল তাদের প্রধান পেশা। এছাড়া বাড়িতে তাঁতের কাজ, পরিজনসহ ভেড়ার চাষ ও লোম সংগ্রহ, শীত নিবারণের পোশাক তৈরি ইত্যাদি কাজে অনেকেই জড়িত ছিল।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী দেশের মানুষের ব্যবসায় বাণিজ্যের সাথে ইংল্যান্ডের মানুষের ব্যবসায় বাণিজ্যের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে আটলান্টিক মহাদেশের উপকূলবর্তী একটি দেশের প্রামাণ্য চিত্র বাংলাদেশ টেলিভিশনে দেখানো হচ্ছে। সে দেশের মানুষের প্রধান জীবিকা ব্যবসায় বাণিজ্য। তাদেরকে অনেকেই দোকানদারের জাত বলে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে তাদের ব্যবসায় বাণিজ্য আছে। তারা তাদের জাহাজ, কারখানা সবকিছু চালান ইঞ্জিনের সাহায্যে। যান্ত্রিক শিল্প কৌশল তাদেরকে বিশ্বে ধনী রাষ্ট্রে পরিণত করেছে। উদ্দীপকে বর্ণিত দেশের মানুষের ব্যবসায় বাণিজ্যের মতো ইংল্যান্ডের মানুষেরা যান্ত্রিক আবিষ্কারের মাধ্যমে দ্রুত শিল্প বিপ্লব ঘটায়। ১৭৩৩ সালে উড়ন্ত মাকু, ১৭৬৪ সালে সুতাকাটা জেনি, ১৭৬৮ সালে ওয়াটার ফ্রেম ও পাওয়ার লুম আবিষ্কৃত হয়। এসব আবিষ্কার বস্তু শিল্পে প্রথম বিপ্লব ঘটায়। ১৭৬৯ সালে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কৃত হয়। ১৭৮৪ সালে এর চেয়ে দ্বিগুণ শক্তিসম্পন্ন জাহাজ আবিষ্কৃত হয়। ১৮২২ সালে স্টিমার আবিষ্কার, ১৮০৭ সালে স্টিমবোট, ১৮২৫ সালে রেলইঞ্জিন আবিষ্কার ইংল্যান্ডে শিল্প বিপ্লবের গতি বৃদ্ধি করে। অষ্টাদশ শতকের মধ্যভাগ হতেই ইংল্যান্ডের ঔপনিবেশিক বাণিজ্যের অগ্রগতি হয়। ইংল্যান্ড ভারতসহ তার সকল ঔপনিবেশগুলোতে তার পণ্যসামগ্রীর একচেটিয়া বাজার সৃষ্টি করে। ফলে দেশটি অল্প সময়ের মধ্যেই পৃথিবীর সবচেয়ে ধনী দেশে পরিণত হয়। অতএব বলা যায়, উদ্দীপকে বর্ণিত দোকানদারজাত বলে খ্যাত দেশটির ব্যবসায় বাণিজ্যের সাথে ইউরোপের দেশ ইংল্যান্ডের ব্যবসায় বাণিজ্যের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে যান্ত্রিক কলাকৌশলের দ্বারা ইংল্যান্ড বিশ্বে ধনী রাষ্ট্রে পরিণত হওয়ার বিষয়টি উপস্থাপিত হয়েছে। এ বিষয়টিকে অত্যন্ত সঠিক বলে আমি মনে করি। ইংল্যান্ডে বিভিন্ন যান্ত্রিক আবিষ্কার শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে। বস্তু, গ্যাস, জুতা, আটা, ময়দা, মাদকদ্রব্য ইত্যাদির উৎপাদন বেড়ে যায়। এভাবে গড়ে উঠতে থাকে ছোট, মাঝারি ও ভারী শিল্প প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠিত হয় নতুন নতুন শিল্প শহর। উনিশ শতকে ইংল্যান্ডে বিপুল সংখ্যক ভারী শিল্পকারখানা প্রতিষ্ঠিত হয়। শিল্প উৎপাদন বৃদ্ধির সাথে। সাথে বাণিজ্যে ব্যাপক প্রতিযোগিতা, নতুন নতুন বাজার সৃষ্টি ও পুঁজির লেনদেন বেড়ে যায়। ব্যবসায়ীরা বড় বড় কারখানায় মূলধন খাটিয়ে প্রচুর পণ্যসামগ্রী উৎপাদন শুরু করে। এসব শিল্পজাত দ্রব্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হতে থাকে। অষ্টাদশ শতকের মধ্যভাগ হতে ইংল্যান্ডের ঔপনিবেশিক বাণিজ্যের অগ্রগতি হয়। ইংল্যান্ড ভারতসহ তার সকল উপনিবেশগুলোতে তার পণ্যসামগ্রীর একচেটিয়া বাজার সৃষ্টি করে। তখন ইংল্যান্ডকে বলা হতো পৃথিবীর কর্মশালা। কারণ তখন দৈনন্দিন খুঁটিনাটি ব্যবহার্য জিনিসপত্র থেকে বড় বড় ভোগ্যপণ্য জিনিসও ব্রিটিশরা উৎপাদন করতে থাকে। ফলে দেশটি অল্প সময়ের মধ্যেই পৃথিবীর সবচেয়ে ধনী দেশে পরিণত হয়। ইংল্যান্ড গোটা উনিশ শতক, এমনকি প্রথম বিশ্বযুদ্ধের সময় পর্যন্ত পৃথিবীর প্রধান ধনী দেশ হিসেবে বিবেচিত ছিল।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।