উদ্দীপকে উল্লিখিত সমাজব্যবস্থার সাথে তোমার পাঠ্যবিষয়ে কোন দেশের সমাজের মিল রয়েছে?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমাজব্যবস্থার সাথে শিল্প বিপ্লব পরবর্তী ইংল্যান্ডের সমাজব্যবস্থার সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে জারিন নূদার টেলিভিশনে একটি চ্যানেলে ইউরোপের মানুষের জীবনযাত্রা অবলোকন করছে। চ্যানেলে যে সমাজব্যবস্থা সম্পর্কে কাহিনী চিত্রায়ন করা হয়েছে তাতে দেখা যায় অনেক সংখ্যক মানুষ বৃহৎ কারখানায় কাপড় তৈরি করছে। তাদের উৎপাদন ব্যবস্থা একদিকে অনেক পণ্য উৎপাদন করে তা বিশ্বের বিভিন্ন দেশে জাহাজের মাধ্যমে বিক্রির জন্য প্রেরণ করছে। কারখানায় উৎপাদিত পণ্য বিক্রয় করে একশ্রেণির মানুষ রাতারাতি পুঁজিপতিতে রূপান্তরিত হচ্ছে, তারাই এখন দেশের আইনসভার সদস্য, রাজনৈতিক ব্যবস্থার নিয়ন্ত্রক। সমগ্র বিশ্বে তাদের এখন একচেটিয়া প্রভাব। উদ্দীপকে উল্লিখিত সমাজব্যবস্থার সাথে পাঠ্যবইয়ে আলোচিত ইংল্যান্ডের শিল্প বিপ্লব পরবর্তী সমাজব্যবস্থার মিল রয়েছে। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে শিল্পপতি ও কারখানার মালিকগণ প্রচুর সম্পদ ও অর্থের মালিক হন। সমাজে বুর্জোয়া ও শ্রমিক-কারিগর শ্রেণিরও অভ্যুদয় ঘটতে থাকে। রাজনৈতিক ক্ষমতা শিল্প, পুঁজিপতি ও বণিকদের হাতে চলে যেতে থাকে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমাজব্যবস্থার সাথে তোমার পাঠ্যবিষয়ে কোন দেশের সমা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর