"সাদৃশ্য থাকলেও উল্লিখিত দুই দেশের বস্ত্র শিল্পের ভবিষ্যতের ৩ মধ্যে বৈপরীত্য আছে"- যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের লোকমান সাহেবের দেশের বস্ত্রশিল্প গড়ে ওঠার সাথে ইংল্যান্ডের বস্ত্রশিল্প গড়ে ওঠার সাদৃশ্য লক্ষ করা যায়। তবে সাদৃশ্য থাকলেও দুই দেশের বস্ত্রশিল্পের ভবিষ্যতের মধ্যে বৈপরীত্য আছে। দক্ষ শ্রমিক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্রযুক্তির অভাবে লোকমান সাহে বের দেশের বস্ত্রশিল্প অল্পদিনের মধ্যে মার খেলেও ইংল্যান্ডের বস্ত্রশিল্প এক উজ্জ্বল ভবিষ্যতের সন্ধান পায়। বস্ত্র খাতেই ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটে। ইংল্যান্ডে আবহাওয়াগত কারণে বস্তু উৎপাদনের ব্যাপক তাগিদ ছিল। তাই সূতাকাটা ও বয়নের জন্য প্রথম। যন্ত্রের ব্যবহার ঘটে। একটির পর একটি আবিষ্কার অল্পদিনের মধ্যেই বস্তুপিয়ে যথার্থ বিপ্লব ঘটাতে থাকে। ১৭৩৩ সালে জন কে কর্তৃক 'উড়ন্ত মাকু' আবিষ্কার, ১৭৬৪ সালে জেমস হারগ্রিভস কর্তৃক 'সুতাকাটা জেনি' আবিষ্কার, ১৭৬৮ সালে রিচার্ড আর্করাইট কর্তৃক 'ওয়াটার ফ্রেম' আবিষ্কার এবং এডমান্ড কাটরাইটের 'পাওয়ার লুম' আবিষ্কার বয়ন শিল্পে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। শুধু যন্ত্রের আবিষ্কারই নয়, উৎপাদনে তা প্রয়োগের ফলে কারখানার প্রসার ঘটে বেশ দ্রুত। তাছাড়া মাত্র ৩৫ বছরের মধ্যে ইংল্যান্ড ও স্কটল্যান্ডে ১০ লাখ পাওয়ার লুমে ৯৩ লাখ ৩০ হাজারটি সুতা কাটার মাকু যুক্ত হওয়ায় কাঁচামাল উৎপাদনে শ্রমশক্তির ওপর চাপ ব্যাপকভাবে হ্রাস পায়। ফলে ১৮৩০ সালের মধ্যে ব্রিটেনের কাঁচা তুলার আমদানি আটগুণ বৃদ্ধি পায় এবং পরিশোধিত তুলার রপ্তানি দ্বিগুণ বৃদ্ধি পায়। তাই এ কথা নির্দ্বিধায় বলা যায়, লোকমান সাহেবের দেশের বস্ত্রশিল্প গড়ে ওঠার সাথে ইংল্যান্ডের বস্ত্রশিল্প গড়ে ওঠার "সাদৃশ্য থাকলেও দু দেশের বস্ত্রশিল্পের ভবিষ্যতের মধ্যে বৈপরীত্য আছে।"
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
"সাদৃশ্য থাকলেও উল্লিখিত দুই দেশের বস্ত্র শিল্পের ভবিষ্যতের ৩ মধ্যে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর