উদ্দীপকে ইউরোপের কোন দেশের শিল্প বিপ্লবকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইউরোপ মহাদেশের একটি অন্যতম দেশ জার্মানির শিল্প বিপ্লবকে ইঙ্গিত করা হয়েছে। ব্রিটেনে যখন শিল্প বিপ্লব ঘটেছে তখন জার্মানি ছিল ৩৮টি রাজ্যে বিভক্ত সমস্যাসংকুল এক দেশ। জার্মানির পূর্ব সীমান্তের সাইলেশিয়ায় ছিল প্রধান কয়লা খনিগুলো এবং পশ্চিম সীমান্তে ছিল লৌহ খনিগুলো। কয়লাকে লৌহ অঞ্চলে পরিবহণের ব্যবস্থা ছিল না। কোনো উপনিবেশ না থাকায় এবং কৃষিনির্ভর হওয়ায় জার্মানির মূলধন সংকট ছিল প্রকট। ফলে দেশের মাথাপিছু আয়ও কম ছিল। ১৮৪৮ সালের পর জার্মানিতে অর্থনৈতিক রূপান্তর অত্যন্ত দ্রুতগতিতে হতে থাকে। ১৮৭০ থেকে ১৯১৪ খ্রিষ্টাব্দের মধ্যে জার্মানি একটি কৃষিভিত্তিক রাষ্ট্র থেকে শিল্পায়িত বাণিজ্যিক রাষ্ট্রে পরিণত হয়। মাত্র এক শতকের মধ্যেই জার্মানি ব্যবসায় বাণিজ্য, শিল্প ও সামরিক শক্তিতে ব্রিটেন ও ফ্রান্সের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে।। সুতরাং বলা যায়, উদ্দীপকের মি. জ্যাকসনের দেশের বর্ণনার সাথে জার্মানির শিল্প বিপ্লব সাদৃশ্যপূর্ণ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইউরোপের কোন দেশের শিল্প বিপ্লবকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর