"শিল্প বিপ্লব উক্ত দেশকে নতুন স্তরে উন্নীত করে"- বিশ্লেষণ কর।
উত্তর: শিল্প বিপ্লব উক্ত দেশকে তথা জার্মানিকে নতুন স্তরে উন্নীত করে। উক্তিটি যথার্থ। ১৮৪৮ সালের পর জার্মানিতে অর্থনৈতিক রূপান্তর অত্যন্ত দ্রুতগতিতে হতে থাকে। ১৮৭০ থেকে ১৯১৪ খ্রিস্টাব্দের মধ্যে জার্মানি একটি কৃষিভিত্তিক রাষ্ট্র থেকে শিল্পায়িত বাণিজ্যিক রাষ্ট্রে পরিণত হয়। শিল্প বিপ্লব জার্মানিকে এক নতুন স্তরে উন্নীত করে। জার্মান শিল্প বিপ্লবের মূল হোতা হচ্ছে জার্মান রেলপথ। ১৮৫০ সালে জার্মানিতে ৩০০০ মাইল রেলপথ স্থাপিত হয়, যা জার্মানির দুর্গম ও সম্পদশালী অঞ্চলগুলোকে যুক্ত করে। প্রযুক্তিতে পিছিয়ে থাকার কারণে প্রথমে জার্মানি ব্রিটেন থেকে প্রকৌশল যন্ত্রপাতি আমদানি করে। শীঘ্রই তারা এগুলোর পরিচালনা ও উন্নয়নে দক্ষ হয়ে ওঠে। ১৮৭০ সালে জার্মানির ঐক্য সাধিত হলে এবং ফ্রান্সের নিকট থেকে খনিসমৃদ্ধ আলসেস ও লোরেন অঞ্চল হস্তগত হলে জার্মানি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গঠন করে ব্যাপকভাবে শিল্পায়নের দিকে এগিয়ে যায়। জার্মানিতে বড় শিল্পের খাত হিসেবে রেলপথ, বাণিজ্য, শহর এবং সমরাস্ত্রের উল্লেখযোগ্য সংখ্যক কারখানা প্রতিষ্ঠা করা হয়। ১৮৯০-১৯০২ সালের মধ্যে বিদ্যুৎ শিল্প জার্মানিকে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করায়। মাত্র এক শতকের মধ্যেই জার্মানি ব্যবসায়। বাণিজ্য, শিল্প ও সামরিক শক্তিতে ব্রিটেন ও ফ্রান্সের প্রবল প্রতিদ্বন্দ্বী। হয়ে ওঠে। শিল্প বিপ্লব জার্মানগণকে একটি স্বতন্ত্র জাতীয়তাবোধ ও চেতনাসম্পন্ন শক্তিশালী জাতিতে পরিণত করে। এজন্যই বলা হয়, শিল্প বিপ্লব জার্মানিকে এক নতুন স্তরে উন্নীত করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
"শিল্প বিপ্লব উক্ত দেশকে নতুন স্তরে উন্নীত করে"- বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর