মিলন, হালিম ও জসিমের ব্যবসায়িক প্রতিযোগিতা আমাদেরকে শিল্পে অগ্রসর ইউরোপের কোন প্রেক্ষাপট মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মিলন, হালিম ও জসিমের ব্যবসায়িক প্রতিযোগিতা আমাদেরকে শিল্পে অগ্রসর ইউরোপের বিভিন্ন দেশের মধ্যকার বাজার দখলের প্রতিযোগিতার পেক্ষাপট মনে করিয়ে দেয়। মিলন, হালিম ও জসিমের দুগ্ধ খামারের উৎপাদন বাড়ার সাথে সাথে বাজার দখলের প্রতিযোগিতা শুরু হয়। তাদের খামারের উৎপাদন কম থাকাকালীন এ সমস্যা ছিল না, কেননা চাহিদা ও যোগানে ভারসাম্য ছিল। কিন্তু দুধের উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে সীমিত বাজারে যখন তা চাহিদার তুলনায় বেশি হয়, তখনই এ প্রতিযোগিতার শুরু। উদ্দীপকের এ ঘটনার সাথে শিল্প বিপ্লবের পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যকার বাজার দখলের প্রতিযোগিতার মিল দেখা যায়। শিল্প বিপ্লবের পূর্বে ইউরোপের দেশগুলোর উৎপাদন ব্যবস্থা ছিল মূলত কুটির শিল্পভিত্তিক। এতে অনেক ক্ষেত্রেই প্রয়োজনের তুলনায় কম দ্রব্যসামগ্রী উৎপাদিত হতো। কিন্তু শিল্প বিপ্লবের পর দ্রব্যসামগ্রীর উৎপাদন বেড়ে যাওয়ার ফলে বিভিন্ন দেশের মধ্যে বাজার দখলের প্রতিযোগিতা শুরু হয়। এমনকি এ থেকেই শুরু হয় উপনিবেশবাদ, যা নিয়ে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বাধে। এর পশ্চাতে অবশ্যই একটি কারণ ছিল বাজার দখল করা। তবে হালিম, মিলন ও জসিমের বাজার দখলের প্রতিযোগিতা নিয়ে এরূপ যুদ্ধ বাধার কোনো সম্ভাবনাই নেই।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
মিলন, হালিম ও জসিমের ব্যবসায়িক প্রতিযোগিতা আমাদেরকে শিল্পে অগ্রসর ই…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর