শেয়ারFacebookWhatsApp

তোমার কি মনে হয় উক্ত প্রতিযোগিতা ছাড়াও তাদের বাণিজ্যের অন্য উপায় রয়েছে? যুক্তি দাও।

উত্তর: আমার মনে হয়, উক্ত প্রতিযোগিতা তথা একই পণ্যের বাজার প্রতিযোগিতা ছাড়াও হালিম, মিলন ও জসিমের বাণিজ্যের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। হালিম, মিলন ও জসিম এরা তিন জন দুগ্ধ উৎপাদনকারী খামারের মালিক। উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে বাজার সংকটের কারণে তাদের মধ্যে প্রতিযোগিতা দেখা যাচ্ছে। কিন্তু তারা যদি এর চেয়ে ভিন্নভাবে ব্যবসায় করতে চায় তবে তা আরও ভালো ফল দিতে পারে। দুধ কৃষিজ উৎপন্ন একটি প্রাথমিক পণ্য। এটি সরাসরি খাবার হিসেবেও ব্যবহার করা হয়। আবার এটিকে বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবেও ব্যবহার করা যায়। দুধ থেকে দই, পনির, মাখন, মিষ্টি, ছানা ইত্যাদি বিভিন্ন দ্রব্য তৈরি করা যায়। এরা তিন জন তাদের উৎপন্ন দুধকে এসব পণ্যে রূপান্তরিত করে বাজারজাত করে লাভবান হতে পারে। যেমনটি দেখা যেত শিল্প বিপ্লবের পূর্বে ইউরোপের বিভিন্ন দেশে। ইংল্যান্ডে ভালো তুলা উৎপন্ন হতো। প্রাথমিক দ্রব্য এ তুলা তাদের চাহিদা মিটিয়ে বেশি হলেও যখন তারা তুলা থেকে সুতা ও কাপড় তৈরি করে বাজারজাত করা শুরু করে, তখন বরং তুলার চাহিদা আরও বেড়ে যায়। অথচ এর পূর্বে তাদের উৎপাদিত তুলা তারা রপ্তানি করতে পারত। একই পদ্ধতি মিলন, হালিম ও জসিম গ্রহণ করতে পারে। এতে তাদের আয় যেমন বাড়বে ব্যবসায়ও ততটা সমৃদ্ধ হবে। এমনও হতে পারে যে, হালিম মিষ্টি তৈরির কারখানা স্থাপন করে মিলন ও জসিমের খামারের দুধও কিনে নেওয়ার সক্ষমতা অর্জন করেছে। ফলে তাদের বাজার দখলের প্রতিযোগিতার পরিবর্তে ব্যবসায়িক অগ্রগতিই মুখ্য হয়ে উঠবে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

তোমার কি মনে হয় উক্ত প্রতিযোগিতা ছাড়াও তাদের বাণিজ্যের অন্য উপায় রয়…

উদ্দীপক

মিলন, হালিম ও জসিম একই গ্রামের ভিন্ন ভিন্ন পাড়াতে গরুর দুগ্ধ খামার স্থাপন করে বেশ উন্নয়ন করেছে। কিন্তু বাজারের সংখ্যার তুলনায় তাদের উৎপাদনের পরিমাণ দিন দিন বাড়ছে। এ অবস্থায় তারা পরস্পরের বাজার দখলের প্রতিযোগিতা শুরু করে।

উত্তর

শিল্পের কাজে কৃষিদ্রব্যের প্রয়োজন হওয়ায় এদিক-সেদিক ছড়ানো জমিখণ্ডকে একত্রিত করে স্থায়ী বেড়ার সাহায্যে আধুনিক পদ্ধতিতে চাষ করা হতো, এ পদ্ধতিকে বেষ্টনী মাঠ ব্যবস্থা বলে

উত্তর

যেসব অন্তরায় বিদ্যমান থাকাতে ফ্রান্সে শিল্প বিপ্লব দ্রুত সম্ভব হয়নি তার মধ্যে অন্যতম হলো- ১. জনসংখ্যার অভাব, ২. প্রয়োজনীয় মূলধন সংগ্রহের অভাব, ৩. বৈজ্ঞানিক আবিষ্কারের অভাব, ৪. ফ্রান্সের অভিজাত সম্প্রদায় ছিল শারীরিক পরিশ্রমে বিমুখ, ৫. অভিজাত সম্প্রদায়ের রক্ষণশীলতা,৬. শিল্প-বাণিজ্যের কাজকে অবমূল্যায়ন করা, ৭. ভূমির মালিকানাকেই সবচেয়ে বেশি সম্মানজনক মনে করা ও ৮. ধনী ব্যবসায়ীদের কোনো সামাজিক মর্যাদা না থাকা।

উত্তর

উদ্দীপকের মিলন, হালিম ও জসিমের ব্যবসায়িক প্রতিযোগিতা আমাদেরকে শিল্পে অগ্রসর ইউরোপের বিভিন্ন দেশের মধ্যকার বাজার দখলের প্রতিযোগিতার পেক্ষাপট মনে করিয়ে দেয়। মিলন, হালিম ও জসিমের দুগ্ধ খামারের উৎপাদন বাড়ার সাথে সাথে বাজার দখলের প্রতিযোগিতা শুরু হয়। তাদের খামারের উৎপাদন কম থাকাকালীন এ সমস্যা ছিল না, কেননা চাহিদা ও যোগানে ভারসাম্য ছিল। কিন্তু দুধের উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে সীমিত বাজারে যখন তা চাহিদার তুলনায় বেশি হয়, তখনই এ প্রতিযোগিতার শুরু। উদ্দীপকের এ ঘটনার সাথে শিল্প বিপ্লবের পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যকার বাজার দখলের প্রতিযোগিতার মিল দেখা যায়। শিল্প বিপ্লবের পূর্বে ইউরোপের দেশগুলোর উৎপাদন ব্যবস্থা ছিল মূলত কুটির শিল্পভিত্তিক। এতে অনেক ক্ষেত্রেই প্রয়োজনের তুলনায় কম দ্রব্যসামগ্রী উৎপাদিত হতো। কিন্তু শিল্প বিপ্লবের পর দ্রব্যসামগ্রীর উৎপাদন বেড়ে যাওয়ার ফলে বিভিন্ন দেশের মধ্যে বাজার দখলের প্রতিযোগিতা শুরু হয়। এমনকি এ থেকেই শুরু হয় উপনিবেশবাদ, যা নিয়ে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বাধে। এর পশ্চাতে অবশ্যই একটি কারণ ছিল বাজার দখল করা। তবে হালিম, মিলন ও জসিমের বাজার দখলের প্রতিযোগিতা নিয়ে এরূপ যুদ্ধ বাধার কোনো সম্ভাবনাই নেই।

উত্তর

আমার মনে হয়, উক্ত প্রতিযোগিতা তথা একই পণ্যের বাজার প্রতিযোগিতা ছাড়াও হালিম, মিলন ও জসিমের বাণিজ্যের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। হালিম, মিলন ও জসিম এরা তিন জন দুগ্ধ উৎপাদনকারী খামারের মালিক। উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে বাজার সংকটের কারণে তাদের মধ্যে প্রতিযোগিতা দেখা যাচ্ছে। কিন্তু তারা যদি এর চেয়ে ভিন্নভাবে ব্যবসায় করতে চায় তবে তা আরও ভালো ফল দিতে পারে। দুধ কৃষিজ উৎপন্ন একটি প্রাথমিক পণ্য। এটি সরাসরি খাবার হিসেবেও ব্যবহার করা হয়। আবার এটিকে বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবেও ব্যবহার করা যায়। দুধ থেকে দই, পনির, মাখন, মিষ্টি, ছানা ইত্যাদি বিভিন্ন দ্রব্য তৈরি করা যায়। এরা তিন জন তাদের উৎপন্ন দুধকে এসব পণ্যে রূপান্তরিত করে বাজারজাত করে লাভবান হতে পারে। যেমনটি দেখা যেত শিল্প বিপ্লবের পূর্বে ইউরোপের বিভিন্ন দেশে। ইংল্যান্ডে ভালো তুলা উৎপন্ন হতো। প্রাথমিক দ্রব্য এ তুলা তাদের চাহিদা মিটিয়ে বেশি হলেও যখন তারা তুলা থেকে সুতা ও কাপড় তৈরি করে বাজারজাত করা শুরু করে, তখন বরং তুলার চাহিদা আরও বেড়ে যায়। অথচ এর পূর্বে তাদের উৎপাদিত তুলা তারা রপ্তানি করতে পারত। একই পদ্ধতি মিলন, হালিম ও জসিম গ্রহণ করতে পারে। এতে তাদের আয় যেমন বাড়বে ব্যবসায়ও ততটা সমৃদ্ধ হবে। এমনও হতে পারে যে, হালিম মিষ্টি তৈরির কারখানা স্থাপন করে মিলন ও জসিমের খামারের দুধও কিনে নেওয়ার সক্ষমতা অর্জন করেছে। ফলে তাদের বাজার দখলের প্রতিযোগিতার পরিবর্তে ব্যবসায়িক অগ্রগতিই মুখ্য হয়ে উঠবে।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।