ইয়াকুব আলীর অর্থনৈতিক জীবন রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কী পরিবর্তন এনেছে? ব্যাখা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ইয়াকুব আলীর অর্থনৈতিক কর্মকান্ড পরিস্থিতির প্রেক্ষাপটে কৃষি ছেড়ে শিল্পের দিকে গিয়েছে। নদীর তীরবর্তী জেগে ওঠা চর দখল হাতছাড়া হওয়ার ফলে ইয়াকুব আলী শিল্পের দিকে মনোনিবেশ করেন। শিল্পকারখানায় তার লাভের পরিমাণ দেখে কৃষির সম্ভাব্য মূলধনও তিনি শিল্পে বিনিয়োগ করেন। উদ্দীপক থেকে এটিই আমাদের বোধগম্য হয়। কৃষিজ ক্ষেত্র ছেড়ে শিল্পের দিকে আসার ফলে আলী সাহেবের মধ্যে শিল্পপতি সূলভ একটি মনোভাব গড়ে উঠেছে। তিনি ইতোপূর্বে চর দখল নিয়ে তাতে কৃষিকাজ করতেন। তখন তার অর্থনৈতিক আয় যা ছিল শিল্পে। বিনিয়োগের ফলে তা অনেক বেড়ে যায়। কৃষিতে তিনি শ্রমিকদের শোষণ করতেন বলে মনে হয় না, অথচ শিল্পের ক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছেন বলে মনে হয়। শিল্প বিপ্লবের সময় ইউরোপের সমাজেও এরূপ প্রবণতা লক্ষ করা গেছে। শিল্প মালিকেরা অর্থনৈতিকভাবে লাভবান হলেও তাদের মধ্যে শ্রমিক শোষণের একটা মানসিকতা গড়ে উঠেছিল। রাজনৈতিক ক্ষমতা শিল্পপতি ও পুঁজিপতিদের হাতে চলে যায়। এছাড়াও রাজনৈতিক ক্ষেত্রে তাদের মধ্যে পুঁজিবাদী মনোভাব দেখা যেত। ইয়াকুব আলীর ক্ষেত্রেও তাই দেখা যায়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
ইয়াকুব আলীর অর্থনৈতিক জীবন রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কী পরিবর্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর