তোমার কি মনে হয় ইয়াকুব আলীর কৃষি জমিতে কাজ করা কৃষকদের জীবনে এক নতুন ধারার উন্মেষ ঘটেছে? তোমার মতামত উপস্থাপন কর।
উত্তর: হ্যাঁ, আমার মনে হয় ইয়াকুব আলীর কৃষি জমিতে কাজ করা কৃষকদের জীবনে এক নতুন ধারার উন্মেষ ঘটেছে। উদ্দীপকের ইয়াকুব আলীর কৃষিজ খামারে যারা কাজ করত তাদের অনেকেই হয়তবা তার নতুন শিল্পকারখানার কাজে যোগ দিয়েছে। শ্রমিকদের একটি বড় অংশ স্বভাবতই তখন কৃষিজ শ্রমিক থেকে শিল্প শ্রমিকে পরিণত হয়েছে। ফলে তাদের জীবনধারাতেও নতুন একটি প্রবণতার উন্মেষ ঘটা স্বাভাবিক ব্যাপার। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে অসংখ্য কৃষি শ্রমিক শিল্পকারখানার কাজে যোগ দেওয়ার জন্য শহরে আসে। গ্রাম থেকে শহরে আসা এসব শ্রমিকের সবাই কাজ পায় না। এছাড়াও নতুন নতুন যন্ত্রপাতির উদ্ভাবনের ফলে শ্রমিকের চাহিদা কমে যায়। ফলে বেকারত্বের হারও বৃদ্ধি পায়। আবার কোনো কোনো বিষয়ে দক্ষতাসম্পন্ন শ্রমিকের অভাবে কাজ ব্যাহত হয়। সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা হলো- এসব শ্রমিকদের জীবনযাত্রা কৃষি শ্রমিকের থেকে আমূল পাল্টে যায়। গ্রাম ছেড়ে শহরে আসা শ্রমিকদের বাসস্থানসহ সংস্কৃতি এবং জীবনযাত্রার ধরনও পাল্টে যায়। সম্পূর্ণ নতুন ধারার এক জীবনের উন্মেষ ঘটে এসব শ্রমিকদের জীবনে। একইভাবে জীবনযাত্রার গতিপ্রকৃতিও বদলে যাওয়ার কথা ইয়াকুব আলীর খামারের শ্রমিকদের। যখন তারা কৃষি ছেড়ে শিল্প পেশায় যোগ দেয়। কৃষি ছেড়ে শিল্পকারখানায় যোগ দেওয়ার ফলে তাদের পোশাক-পরিচ্ছদ, কাজের ঘণ্টা, মজুরি, জীবনযাত্রার মান সবই পাল্টে যেতে বাধ্য। এ পরিবর্তন তাদের জীবনে নতুন এক ধারার সূচনা করবে। ফলে তাদেরকে খুব সহজেই আগের অবস্থা থেকে আলাদা করা সম্ভব হবে। তাই নিঃসন্দেহে বলা যায়, এরূপ শ্রমিকদের জীবনে এক নতুন ধারার উন্মেষ ঘটেছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তোমার কি মনে হয় ইয়াকুব আলীর কৃষি জমিতে কাজ করা কৃষকদের জীবনে এক নতু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর