উদ্দীপকে আবু তালেব ও মোস্তার মোল্লার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন দুই জনের কাজের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আবু তালেব ও মোস্তার মোল্লার কাজের সাথে শিল্প বিপ্লব যুগের স্টিফেনস ও ডিউক অব ব্রিজওয়াটারের কাজের মিল রয়েছে। স্টিফেনস ও ডিউক অব ব্রিজওয়াটার তারা দুইজনেই যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন। এসময় যাতায়াতের সুবিধার জন্য স্টিফেনসন রেলইঞ্জিন আবিষ্কার করেন। ১৮৩০ সালে তিনি লিভারপুল থেকে ম্যানচেস্টার পর্যন্ত রেলপথে নিজের তৈরি রেলগাড়িটি চালিয়ে যান। এরপর থেকে ইংল্যান্ডে সড়কের ওপর চাপ কমে যায়। যাতায়াতের আরেকটি সহজপথ হলো নৌপথে দূরদূরান্তে গমন। ডিউক অব ব্রিজওয়াটার যাতায়াতের জন্য প্রথম খাল খননের কাজ শুরু করেন। তার উদ্যোগে ম্যানচেস্টার থেকে সাত মাইল দূরে ওরসলী পর্যন্ত খাল খনন হয়। এ পথে শিল্পকারখানার পণ্যদ্রব্য সহজে দুর্গম স্থানে পাঠানো হতো ফলে দ্রুত সেসব এলাকায় শিল্পের পরিবর্তন সাধিত হয়। উপরিউক্ত আলোচনায় প্রতীয়মান হয় যে, উদ্দীপকের আবু তালেব ও মোস্তার মোল্লার সাথে স্টিফেনস ও ডিউক অব ব্রিজওয়াটারের কাজের মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আবু তালেব ও মোস্তার মোল্লার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন দ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর