উদ্দীপকের শফিকুল ইসলামের কর্মকান্ডে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনাটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শফিকুল ইসলামের কর্মকান্ডে আমার পাঠ্যপুস্তকে বর্ণিত শিল্পবিপ্লব নামক ঘটনাটি লক্ষণীয়। ইংল্যান্ডে কৃষি বিপ্লবের ফলে দেশে শিল্পের জন্য কাঁচামালের কোনো অভাব হয়নি। কারণ এসময় কৃষিখাত উন্নতির চরম শিখরে আরোহণ করে। ফলে সচ্ছল কৃষকরা সহজভাবে শিল্পদ্রব্য কিনতে পারে। এতে দেশেই শিল্পের বাজার সৃষ্টি হয়। এভাবে খামারের মালিকরা খাদ্যশস্য রপ্তানি ও পশুপালন দ্বারা মাংস ও পশম রপ্তানি করে বেশি মুনাফা অর্জন করে। গ্রামের বেষ্টনী আইনের মাধ্যমে বহু সাধারণ কৃষক দিনমজুরে পরিণত হয়। তারা শহরের কারখানাগুলোতে সস্তা দামে দিনমজুরের কাজ করতে থাকে। ইংল্যান্ডে লোকসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে শহরে শ্রমিকের সংখ্যাও বাড়তে থাকে। এভাবে উদ্দীপকের শফিকুল ইসলামের মতো ইংল্যান্ডের ব্যবসায়ীরা উৎপাদন বৃদ্ধির জন্য অধিক শ্রমিককে কম খরচে চাকরি করার সুযোগ দেন। যার ফলে ইংল্যান্ডে শিল্পবিপ্লব শ্রমিকশ্রেণির, সাহায্যে চরম পর্যায় উন্নীত হয়। উদ্দীপকে এমন ঘটনারই ইঙ্গিত রয়েছে। সুতরাং উদ্দীপকের ঘটনা শিল্প বিপ্লবকেই নির্দেশ করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের শফিকুল ইসলামের কর্মকান্ডে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনাটি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর