তুমি কি মনে কর উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছিল শুধুমাত্র কুটির শিল্প হ্রাস পাওয়ার কারণে? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের ঘটনা তথা শিল্প বিপ্লব ঘটেছিল শুধু মাত্র কুটির শিল্প হ্রাস পাওয়ার কারণে। দেশে যখন কুটির শিল্প ছিল এবং মানুষ যখন কৃষিনির্ভর ছিল তখন শ্রমিকদের কোনো সংগঠনের প্রয়োজন হয়নি। শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের সমাজ জীবনে এক নতুন ধারার উন্মেষ ঘটে। সমাজজীবনে পূর্বে যেমন শ্রমিকশ্রেণি কুটির শিল্পে কাজ করে জীবন চালাত, এখন কাজের জন্য তাদেরকে শহরে ধন্না দিতে হচ্ছে। অনেকে কাজ পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না। কারণ কুটির শিল্পে অনেক শ্রমিককে কাজ। করতে হতো। কিন্তু আধুনিক যন্ত্রপাতি আবিষ্কৃত হওয়ায় অনেক শ্রমিক! বেকার হয়ে পড়ে। অনেক লোক অভাবগ্রস্ত হয়ে পড়ায় দুঃখকষ্টের পরিমাণও বাড়তে থাকে। সমাজজীবনে পুঁজিপতির সংখ্যা বাড়তে থাকে; কিন্তু শ্রমিকশ্রেণি বেশি সংখ্যায় গরিব হয়ে যায়। ব্যবসায় বাণিজ্যে লাভ পেয়ে কলকারখানার মালিক ও আড়তদারগণ অনেক অর্থসম্পদের মালিক হন। পক্ষান্তরে, মজুররা অতি সামান্য পরিমাণ রোজগার করায় তাদের সামাজিক জীবনে অশান্তি নেমে আসে। তাই বলা যায়, শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল কুটির শিল্প হ্রাস পাওয়ার কারণে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছিল শুধুমাত্র কুটির শিল্প হ্রা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর