উদ্দীপকের বিত্তশালী রফিক সাহেবের ব্যবসায় সম্প্রসারণের কাজটির সাথে ইংল্যান্ডের উপনিবেশ প্রতিষ্ঠার তুলনা কর।
উত্তর: উদ্দীপকের বিত্তশালী রফিক সাহেবের ব্যবসায় সম্প্রসারণের কাজটির সাথে ইংল্যান্ডের ঔপনিবেশ প্রতিষ্ঠার সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে রফিক সাহেব একজন বড় শিল্পপতি। সরকারের ওপর তার যথেষ্ট প্রভাব। ঢাকা ও খুলনায় তার বড় বড় কারখানা রয়েছে। তার বিত্ত দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই তিনি পর্যায়ক্রমে তার শিল্প সমগ্র বাংলাদেশে সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছেন। উদ্দেশ্য উৎপাদিত পণ্যের দ্বারা সমগ্র বাংলাদেশের বাজার নিয়ন্ত্রণ ও অধিক মুনাফা অর্জন। উদ্দীপকের রফিক সাহেবের ব্যবসায় সম্প্রসারণের সাথে ইংল্যান্ডের উপনিবেশ স্থাপনের তুলনা করা যেতে পারে। শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ড ক্রমাগতভাবে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়াসহ সব অঞ্চলে তাদের উপনিবেশ স্থাপন করতে থাকে। তারা প্রথমে ইউরোপে তাদের বাজার খুঁজে পায়। ইংল্যান্ডকে উপনিবেশিক আমলে তার দেশে শিল্প-কারখানার কাঁচামাল সংগ্রহ করার জন্য উপনিবেশিক রাষ্ট্রসমূহে ধর্না দিতে হয়েছে। অতঃপর কাঁচামাল সংগ্রহের পর শিল্পে উৎপাদিত পণ্য বিক্রির জন্যও ঔপনিবেশিক রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করতে হয়েছে। এভাবে ইংল্যান্ড সারা পৃথিবীতে তার উৎপাদিত পণ্য বাজারজাত করে অর্থ উপার্জনে সক্ষম হয়। ইংল্যান্ড প্রথমদিকে বাজার দখলের উদ্দেশ্যে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রসমূহের সাথে সম্পর্ক স্থাপন করলেও পরবর্তীতে ওইসব দেশসমূহে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রেও ইংল্যান্ড তার প্রভৃত্ব কায়েম করে। মূলত এসব কারণেই রাশিয়ায় শিল্প বিপ্লব দেরিতে সংঘটিত হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বিত্তশালী রফিক সাহেবের ব্যবসায় সম্প্রসারণের কাজটির সাথে ই…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর