রফিক সাহেবের এরূপ কর্মকান্ড 'ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের নম্নরূপ'- পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে রফিক সাহেবের এরূপ কর্মকান্ড ঔনিবেশিক সাম্রাজ্যবাদের নগ্নরূপ। উক্তিটি যথার্থ। ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ হচ্ছে অন্য জনগণের ভূখণ্ড দখল করে সেখানে পরদেশি শাসন প্রতিষ্ঠা করা। সতেরো আঠারো শতক বা তার পরবর্তী সময়ে ইউরোপের বেশকিছু দেশ প্রথমে বাণিজ্যিক উদ্দেশ্যে এশিয়া ও আফ্রিকা মহাদেশে প্রবেশ করে। পর্যায়ক্রমে তারা সেখানে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এমনকি ধর্মীয় ক্ষেত্রেও আধিপত্য বিস্তার করে এবং ধ্বংস করে দেয় ঔপনিবেশিক দেশসমূহের দেশীয় শিল্পসমূহ। এভাবে উপনিবেশ স্থাপনের মাধ্যমে ঔপনিবেশিক দেশসমূহের মাধ্যমে নিজস্ব অর্থনীতিকে ভেঙে দিয়ে তাদের নিজের দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে থাকে। উদ্দীপকে রফিক সাহেবের কর্মকান্ডের মধ্যেও আমরা তারই প্রতিফলন দেখতে পাচ্ছি। কারণ রফিক সারা দেশেই তার ব্যবসায়কে সম্প্রসারণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এভাবে দেশের বিভিন্ন অঞ্চলে তার ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করার অর্থ হচ্ছে ওইসব অঞ্চলের বাজার দখল করে স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ীকে পথে বসানো। বাজার দখলে সফল হবার পর তিনি যেসব অঞ্চলের রাজনীতি, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি ক্ষেত্রেও নগ্ন হস্তক্ষেপের চেষ্টা করবেন। তাই বলা যায়, রফিক সাহেবের এরূপ কর্মকান্ড 'ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের নগ্নরূপ।'
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
রফিক সাহেবের এরূপ কর্মকান্ড 'ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের নম্নরূপ'- পাঠ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর