উদ্দীপকের এস. সাহেবের বর্ণনায় পরিবর্তনের যে ইঙ্গিত রয়েছে তার আলোকে তোমার পাঠ্যবইয়ের সামঞ্জস্যপূর্ণ অবস্থাটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের এস সাহেবের বর্ণনায় শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট পুঁজিবাদী অর্থব্যবস্থার প্রভাবকেই ইঙ্গিত করেছে। উদ্দীপকে এস. সাহেষ বলেন, মধ্য যুগে সামন্তবাদী সমাজে ভূস্বামীদের প্রভাব ছিল অধিক। ভূমিই ছিল উৎপাদনের মৌলিক উপাদান। প্রযুক্তি ও বিজ্ঞানের আশীর্বাদে ভূমির স্থান দখল করে নেয় পুঁজি। পুঁজিই। হয় উৎপাদনের মূল চালিকাশক্তি। সামন্তবাদী সমাজব্যবস্থার স্থলে পুঁজিবাদী সমাজের সূচনা হয়। ভূস্বামীরা হয়ে যান বড় বড় কারখানার মালিক। সমাজে মজুর শ্রেণির উদ্ভব ঘটে। ধনী-গরিবের বৈষম্য বাড়তে থাকে। উদ্দীপকে এস. সাহেব শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট পুঁজিবাদী। অর্থব্যবস্থার প্রভাবকেই বুঝিয়েছেন। পুঁজিবাদী অর্থব্যবস্থা সৃষ্টি হওয়ার ফলে শ্রমিক ও মালিকের দূরত্ব ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। উৎপাদন ব্যবস্থার নিয়ন্ত্রণ চলে যায় পুঁজিপতিদের হাতে। তারা চাহিদার তুলনায় বেশি পণ্য উৎপাদন করে এবং শ্রমিকদের কম মজুরি দিয়ে মুনাফার পাহাড় গড়ে তোলে। এভাবে ধনী-গরিবদের মধ্যে ব্যবধান ক্রমেই বাড়তে থাকে। অর্থাৎ শিল্প বিপ্লবের কারণে পুঁজিবাদী অর্থব্যবস্থার বিকাশ ঘটে যা। গোটা সমাজব্যবস্থাকে শ্রমিক ও মালিক এ দুটি শ্রেণিতে বিভক্ত করে এবং ধনী-গরিবের মধ্যে বৈষম্য সৃষ্টি করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের এস. সাহেবের বর্ণনায় পরিবর্তনের যে ইঙ্গিত রয়েছে তার আলোকে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর